ভৈরবে দুই ট্রেনের সংঘর্ষ নিহত ১৭, বহু হতাহতের শঙ্কা

আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ১১:২৪ পিএম

কিশোরগঞ্জের ভৈরব জংশনে যাত্রীবাহী এগারসিন্ধু ট্রেনের সঙ্গে মালবাহী একটি ট্রেনের সংঘর্ষে ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত শতাধিক মানুষ আহত হয়েছেন। আশঙ্কা করা হচ্ছে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। 

সোমবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার সিরাজ-উদ-দৌলা খান।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- ভৈরবের সবুজ, ময়মনসিংহের হোসনে আরা এবং কিশোরগঞ্জ জেলার আফজাল।

দুর্ঘটনার ফলে ঢাকার সাথে চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ও মংমনসিংহের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

পুলিশ জানায়, ভৈরবে যাত্রীবাহী এগারসিন্ধু এক্সপ্রেস ও মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে ট্রেনের নিচে এখনো অনেকেই চাপা পড়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে একটি কন্টেইনারবাহী ট্রেন ভৈরব স্টেশনে প্রবেশ করার আগ মুহূর্তে ভৈরব থেকে এগারসিন্ধু ট্রেন ঢাকার দিকে রওনা হয়। জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় এগারসিন্ধু ট্রেনের শেষের দুই-তিনটি বগিতে কন্টেইনারবাহী ট্রেনের ইঞ্জিন আঘাত করে। এতে দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস, স্থানীয় প্রশাসন, পুলিশ ও র‌্যাব উদ্ধার কাজ করেছে।

ফায়ারসার্ভিস জানিয়েছে, ৮টি ইউনিট কাজ করছিলো, আরও ৫টি ইউনিট যাচ্ছে। উদ্ধারকাজে যোগ দিতে ঢাকা সদর দপ্তর থেকে ২৩ জন, নরসিংদী থেকে ১০ জন এবং বেলাবো থেকে ৩ জন ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মী ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন।

এদিকে রেল কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোন ট্রেনের চলাচল বাতিল ঘোষণা করেনি। কর্তৃপক্ষ জানিয়েছে, যে ট্রেনের সিডিউল বাতিল করা হবে সেই ট্রেনের যাত্রীদের টিকেটের মূল্য ফেরত দেওয়া হবে।

 

এদিকে স্বাস্থ্য অধিপ্তর জানিয়েছে, দুর্ঘটনার পর কিশোরগঞ্জের সিভিল সার্জন ও ভৈরর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তার নেতৃত্বে একটি মেডিকেল টিম ঘটনাস্থলে পাঠানো হয়। ওই টিমে ১৫ জন চিকিৎসক এবং নার্স, এসএসিমো, স্বাস্থ্য সহকারী, সিএইচসিপি ও অন্যান্য চিকিৎসা কর্মী ছিলেন। সেই সঙ্গে ১০ টা অ্যাম্বুলেন্স রোগী পরিবহনের জন্য পাঠানো হয়। ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের পাঠানো হয়। সেখানে প্রায় ৪০ জন বিশেষজ্ঞ ও চিকিৎসকের সঙ্গে অন্যান্য চিকিৎসা কর্মীরা কাজ করছে। 

এছাড়া পাশের উপজেলা থেকে অতিরিক্ত ডাক্তার, নার্স ও চিকিৎসা কর্মী পাঠানো হয়েছে । কিশোরগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া জেলা হাসপাতাল ও নিকটবর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে জরুরি ভাবে প্রস্তুত রাখা হয়েছে।

গুরুতর রোগীদের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল,মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, নিটর ও নিউরোসাইন্স ইন্সিটিউট হাসপাতালকে প্রস্তুত রাখা হয়েছে।

এরইমধ্যে সাতজন গুরুতর আহত রোগী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, আট জন নিটোর ও একজনকে নরসিংদী ১০০ শয্যা হাসপাতালে নেয়া হয়েছে।  

একাত্তর/আরএ/কেএসইচ
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে (৫২) কুপিয়ে হত্যায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, আটক ব্যক্তিরা জেলার বাইরের বাসিন্দা...
কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ির সামনে উপজেলা বিএনপির সভাপতি (বর্তমানে দলীয় পদ স্থগিত) জাহেদুল আলম জাহাঙ্গীরকে (৫৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 
কিশোরগঞ্জে প্রাইভেট টিউশনির বকেয়া টাকা চাওয়ায় সিঁথি সীমিতা (২৮) নামে এক শিক্ষককে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছেন এক শিক্ষার্থীর মা।
‎কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি যাত্রীবাহী বাস ও গরুভর্তি পিকআপের মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর