ব্যাটিং নিয়ে অনুশীলন করতে মুম্বাই থেকে ঢাকায় সাকিব!

আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ০৯:১০ পিএম

বিশ্বকাপ ক্রিকেটের শুরু থেকে শোচনীয় আর দুঃখজনক পারফর্ম করছে সাকিবের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই হেরেছে টাইগাররা। একমাত্র জয় আফগানিস্তানের বিরুদ্ধে। বিশ্বকাপে খেলতে যাবার আগ থেকেই যে বিতর্কের শুরু তা যেন আর পেছন ছাড়ছে। এরিমধ্যে সবশেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবশেষ ম্যাচে যেনতেন হারের পর, সেই বিতর্ক আরও উসকে দিয়েছেন স্বয়ং অধিনায়ক সাকিব আল হাসান। বলা নেই, কথা নেই। বুধবার সকালেই ঢাকা ফিরে এসেছেন তিনি।

বিশ্বকাপ আসরের মাঝপথে এভাবে সাকিবের দেশে ফেরায় ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। সাকিব বা বিসিবির কোন কর্তা এনিয়ে মুখ না খুললেও সংবাদমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে। কি কারণে সাকিব আল হাসান দেশে ফিরে এসেছেন, তার উত্তর খুঁজতে শুরু করেছে গণমাধ্যমগুলো। কিন্তু দেশের ক্রিকেট কর্তাদের বেশিরভাগ ভারতে থাকার কারণে এনিয়ে কোন তথ্য বা বক্তব্য পাওয়া যাচ্ছে না।

মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার কাছে ১৪৯ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সেই রেশ না কাটতেই হঠাৎ করেই বুধবার সকালেই ঢাকায় ফিরেছেন সাকিব। জানা যায়, দেশে ফিরেই দুপুরে মিরপুরে ইনডোর স্টেডিয়ামে কোচ মোহাম্মদ সালাউদ্দিনের অধীনে নিবিড় অনুশীলন করেন সাকিব। ২৭ অক্টোবর কলকাতায় দলের সঙ্গে যোগ দেবেন তিনি। ঢাকায় এসে অনুশীলন, আবার দলের সঙ্গে যোগ দেয়া, ঠিক কি কারণে এমন ধরনের সুযোগ সাকিবকে দেয়া হচ্ছে, তা নিয়ে কেউ কিছু বলতে পারছে না।

তবে কোচ সালাউদ্দিনের সাথে অনুশীলনের খবর গণমাধ্যমে আসতেই প্রতিবাদ করেছেন স্বয়ং সালাউদ্দিন। তিনি গণমাধ্যমকে বলেন, আমার সঙ্গে সাকিবের অনুশীলনের নিউজটি ভুয়া। সাকিবের সঙ্গে আমার কোনো কথা হয়নি বা ও যে ঢাকায় আমি জানি না। ফাহিম স্যারের সঙ্গে কাজ করছে মনে হয়। পরে এনিয়ে কথা বলেন কোচ নাজমুল আবেদিন ফাহিম। তিনি বলেন, সাকিব সকালে বাংলাদেশে এসেছে। আমার সঙ্গে আজ অনুশীলন করেছে। আরও দুই দিন সে অনুশীলন করবে। সাকিব ব্যাটিং নিয়ে কাজ করছে।

২৮ অক্টোবর কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে নেদারল্যান্ডস ও ৩১ অক্টোবর পাকিস্তানের  মুখোমুখি হবে বাংলাদেশ। সেজন্য বুধবার বাংলাদেশ দল মুম্বাই থেকে রওয়ানা হয়েছে কলকাতার উদ্দেশে। এদিন স্থানীয় সময় দুপুর ১২টায় মুম্বাইয়ের তাজ মহল প্যালেস হোটেল থেকে রওয়ানা হয় বাংলাদেশ দল। দুপুর ২টায় আইসিসির ভাড়া করা বিমানে সরাসরি ফ্লাইট ধরে কলকাতার পৌঁছে যায় দল। এই বহরের সঙ্গে কলকাতায় আসেননি অধিনায়ক সাকিব আল হাসান।

এবারের বিশ্বকাপে ব্যাট এবং বল হাতে নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না সাকিব। একটি ম্যাচ খেলতে পারেননি ইনজুরির কারণে। বাকি চার ম্যাচে তার রান তোলার গড় ২৪। মোট রান করেছেন ৫৬। সর্বোচ্চ ৪০ রান করেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে। ওভারপ্রতি ৫.৫৪ রান দিয়ে নিয়েছেন ৬ উইকেট। দক্ষিণ আফ্রিকার সঙ্গে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সাকিব জানিয়েছিলেন, এখন তার দলের সামনে শেষ চারে খেলার সম্ভাবনা রয়েছে। এই কথা বলা পরই, ম্যাচটিতে শোচনীয়ভাবে হারে বাংলাদেশ।

এআরএস
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা বনাম স্পেনের মহাকাব্যিক ফাইনাল ম্যাচ শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে মাঠের উত্তেজনাকে এক ধাক্কায় আকাশচুম্বী করে তুললেন হলিউডের ‘মিশন ইম্পসিবল’ খ্যাত...
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপ ফাইনালের প্রথমার্ধের যুদ্ধ শেষ, আর স্কোরবোর্ড বলছে- স্পেন ০, আর্জেন্টিনা ০। দুই পরাশক্তির মাঠের লড়াই যেমন জমে উঠেছে, তেমনি মাঠের বাইরেও উত্তেজনার পারদ...
মেটলাইফ স্টেডিয়ামের মহাযুদ্ধের বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে দুই শিবিরের অফিশিয়াল লাইন-আপ আসতেই ফুটবল পাড়ায় তোলপাড়! ট্রফি ধরে রাখার মিশনে আর্জেন্টিনার মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি সেমিফাইনালের উইনিং...
ইউরোপসেরা স্পেন বনাম লাতিন আমেরিকার সম্রাট আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ বিশ্বকাপ ফাইনালের সেই মাহেন্দ্রক্ষণ অবশেষে হাজির! নিউইয়র্ক/নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রেফারি বাঁশি বাজানোর সাথে সাথেই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর