রিয়াদকে নিয়ে যা লিখলেন তার জীবনসঙ্গী

আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ১০:৫১ পিএম

দক্ষিণ আফ্রিকান বিরুদ্ধে বাংলাদেশের যেনতেন হারের মধ্যেই সেঞ্চুরি করে মাহমুদউল্লাহ রিয়াদ বুঝিয়ে দেন, সবাই ঠিক মতো খেলতে পারলে, ম্যাচটি টাইগারদের হলেও হতে পারতো। পরের দিন রিয়াদ যখন মুম্বাইয়ের তাজ হোটেল থেকে বের হচ্ছিলেন তখন তিনিই সবার আগ্রহের কেন্দ্রে। তিনি হোটেল থেকে বেরোনোর পর জমে যায় জটলার মতন। কয়েকজন ভক্ত তাকে অভিনন্দন জানালে ছোট জবাবে ‘আলহামদুলিল্লাহ’ বলে হাসি মুখে উঠে যান বাসে।

বিশ্বাসী, আশাবাদী, ভালোবাসায় পরিপূর্ণ মানুষ ব্যর্থ হয় না। হতাশা তো আসে ব্যর্থতার গ্লানি থেকেই, যে মানুষটাকে পুরো বাংলাদেশ ভালোবাসে, যে মানুষটা দেশের জন্য প্রাণ পণে লড়ে, কারো আগে পিছে নেই তারও শত্রুর অভাব নেই। সাইলেন্ট কিলার নীরবেই থাকেন নিরবেই সব কিছুর উত্তর দেন।

আহত বাঘ যে কতোটা ভংকর হতে পারে তা দেখিয়ে দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ ১১১ রানের ঝকঝকে এক ইনিংস। সেঞ্চুরি করেই আকাশের দিকে তাকিয়ে কি যেনো খুঁজছিলেন। হয়তো এক আঙুল উঁচিয়ে আল্লাহকে বলেছিলেন এটি আমার কাজ নয়, সব তোমার অবদান। ওপরে একজন আছেন, তিনিই সবকিছু ফয়সালা করেন! সেঞ্চুরি পরেই সবুজ মাঠে সেজদায় করেন।

রিয়াদের সেঞ্চুরি উদযাপন নিয়ে অনেকেই অনেক কিছু ভাবছে। অবশেষে স্ত্রী জান্নাতুল কেফায়েত মিস্টি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ, মাঝে মাঝে আল্লাহ আমাদের পরীক্ষা করেন তার আরও কাছে যাওয়ার জন্য। একজন মুমিন যদি আল্লাহর পরিকল্পনার ওপর সবর ও আস্থা রাখতে পারে তবে সে সেরা পুরস্কার পায়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।’

দল থেকে বাদ পড়ার সময়টা রিয়াদ কি করেছিলেন, সেটাও জানিয়েছেন রিয়াদের সহধর্মিণী। তিনি জানান, রিয়াদ- একাকী পরিশ্রম করে গেছেন, অটুট বিশ্বাস রেখেছিলেন আল্লাহর ওপর। বলেন, আমার স্বামী এমন একজন বিশ্বাসী। গত কয়েক মাস তিনি কেবল আল্লাহর সাথে কথা বলেছেন, তিনি মসজিদেই সবচেয়ে শান্তি খুঁজে পেয়েছেন এবং আল্লাহর কাছে যা চেয়েছিলেন তা দিয়েছেন... আলহামদুলিল্লাহ। ভেঙে পড়ো না, নিরাশ হয়ো না, সততা থাকলে সাহায্য আসবেই এটা আল্লাহর ওয়াদা!

 

এআরএস
মাঠে নামার আগেই মাঠের বাইরের মস্ত বড় এক ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা জাতীয় ফুটবল দল। মেক্সিকোর বিরুদ্ধে আগামী ১১ জুন উদ্বোধনী ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করার কথা ‘বাফানা বাফানা’ খ্যাত দলটির।...
দীর্ঘ ১৬ বছরের খরা কাটিয়ে অবশেষে ফুটবল বিশ্বকাপের মূল মঞ্চে জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। আর মেগা এই টুর্নামেন্টকে সামনে রেখে বুধবার ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন ‘বাফানা বাফানা’দের...
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট জিততে ম্যাচের শেষ দিন ৩ উইকেট দরকার স্বাগতিক বাংলাদেশের। অন্যদিকে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ১২১ রান।  
ঢাকা টেস্ট জয়ের পর এবার সিলেট টেস্ট জয়ের হাতছানি। সিরিজের শেষ টেস্ট জিততে মুশফিকুর রহিমের রেকর্ড গড়া ১৩৭ রানের ওপর ভর করে জয়ের জন্য পাকিস্তানকে ৪৩৭ রানের লক্ষ্য দিলো স্বাগতিক বাংলাদেশ। 
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর