সাকিবকে ছাড়াই কলকাতায় পা রাখলো বাংলাদেশ

আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ০৯:৫৮ পিএম

সাকিব আল হাসানকে ছাড়াই কলকাতায় পা রাখলো বাংলাদেশ ক্রিকেট দল। গত ম্যাচে মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাহমুদুল্লাহর দুরন্ত শতরানের পরও হারতে হয়েছে সাকিবের দলকে।

এর আগে আফগানিস্তান ছাড়া আর কোন ম্যাচেই তার ধারে কাছে পৌঁছাতে পারেনি টাইগাররা। এর পরে একে একে হারতে হয়েছে নিউজিল্যান্ড, ইংল্যান্ড, ভারত ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে।

স্বাভাবিক ভাবেই চলতি বিশ্বকাপে এখনো পর্যন্ত বাংলাদেশের পারফরমেন্স যথেষ্ট হতাশাজনক। যদিও বাকি চার ম্যাচে এখনো অনেক হিসাব নিকাশ উল্টো হতে পারে বরে মনে করছে দলের কেউ কেউ।

এমন অবস্থায় ইডেনে ২৮ অক্টোবর নেদারল্যান্ডসের মুখোমুখি হচ্ছে লাল-সবুজের দল। একই মাঠে তাদের পরের ম্যাচ পাকিস্তানের সঙ্গে। বাবর আজমরাও আফগানিস্তানের কাছে হেরে বিপদে আছে।

বুধবার স্থানীয় সময় দুপুর ১২টায় মুম্বাইয়ের তাজ মহল প্যালেস হোটেল থেকে রওয়ানা হয় বাংলাদেশ দল। দুপুর ২টায় আইসিসির ভাড়া করা বিমানে সরাসরি ফ্লাইট ধরে কলকাতার পৌঁছে যায় দল।

এই বহরের সঙ্গে কলকাতায় আসেননি অধিনায়ক সাকিব আল হাসান। তিনি আলাদা উড়ানে করে মুম্বাই থেকে সরাসরি বাংলাদেশে চলে গেছেন বলে খবর। তবে এই খবরের সত্যতা যাচাই করা যায়নি।

এআরএস
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা বনাম স্পেনের মহাকাব্যিক ফাইনাল ম্যাচ শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে মাঠের উত্তেজনাকে এক ধাক্কায় আকাশচুম্বী করে তুললেন হলিউডের ‘মিশন ইম্পসিবল’ খ্যাত...
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপ ফাইনালের প্রথমার্ধের যুদ্ধ শেষ, আর স্কোরবোর্ড বলছে- স্পেন ০, আর্জেন্টিনা ০। দুই পরাশক্তির মাঠের লড়াই যেমন জমে উঠেছে, তেমনি মাঠের বাইরেও উত্তেজনার পারদ...
মেটলাইফ স্টেডিয়ামের মহাযুদ্ধের বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে দুই শিবিরের অফিশিয়াল লাইন-আপ আসতেই ফুটবল পাড়ায় তোলপাড়! ট্রফি ধরে রাখার মিশনে আর্জেন্টিনার মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি সেমিফাইনালের উইনিং...
ইউরোপসেরা স্পেন বনাম লাতিন আমেরিকার সম্রাট আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ বিশ্বকাপ ফাইনালের সেই মাহেন্দ্রক্ষণ অবশেষে হাজির! নিউইয়র্ক/নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রেফারি বাঁশি বাজানোর সাথে সাথেই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর