বিএনপি-জামায়তের হরতাল চলাকালে শিকড় পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার সকাল পৌনে ৯টার দিকে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে এ ঘটনা ঘটে।
চলন্ত অবস্থায় বাসটিতে আগুন জ্বলতে দেখা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
তবে কে বা কারা বাসে আগুন দিয়েছে তা কেউ বলতে পারছেন না। ঘটনাস্থলের কাছেই থাকা পুলিশ আগুন দেখে ছুটে এলেও কাউকে আটক করতে পারেনি।
পুলিশ জানায়, গাড়িতে কোনো যাত্রী ছিল না। কাউকে নামতেও দেখা যায়নি। হঠাৎ করেই আগুন লেগে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে গাড়ির আগুন নিয়ন্ত্রণে আনে।
যে বাসে আসলো সেটাই ভেঙে ফেললো বিএনপি কর্মীরা