এবার টানা তিন দিনের অবরোধ কর্মসূচি বিএনপির

আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ০৬:৫৪ পিএম

মহাসচিবসহ নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত সারা দেশে তিনদিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

রোববার সন্ধ্যায় অনলাইনে দলের কর্মসূচির ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

রিজভী বলেন, শনিবারের মহাসমাবেশ ও রোববার হরতালকে কেন্দ্র করে তাদের ৯৬০ জন নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে। নিহত হয়েছেন তিন জন।

পুলিশের সাথে সংঘর্ষের জেরে শনিবার সরকার পতনে এক দফার দাবিতে নয়াপল্টনের মহাসমাবেশ পণ্ড হয়ে যায়।

এর প্রতিবাদে রোববার সকাল সন্ধ্যা হরতালের শুরুতেই পুলিশ রেব ও বিজিবি সদস্যরা কড়া অবস্থান নেন বিএনপির কার্যালয়ের সামনে । আসে সিআইডির ফরেনসিক বিভাগের সদস্যরাও। দশ ধরনের অলামত সংগ্রহ করেন তারা ।

নয়াপল্টন কার্যালয়ে বিএনপি নেতাকর্মীরা না আসলেও, আশপাশের সড়কে হরতালের সমর্থনে মিছিল বের করে বিএনপি ও তার অংগও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ।

সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায় এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাকর্মীদের আটকের প্রতিবাদে ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত তিনদিনের অবরোধ কর্মসূচি ঘোষনা করে বিএনপি।

কেএসএইচ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ...
যারা গোপনে নানা নাশকতার ছক করছে, তাদের দ্রুতই আইনের আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
মিরপুরের রাড্ডা হাসপাতাল ও গত রাতের হামলা-লুটপাটের ঘটনা প্রমাণ করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। 
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক পরিবারের জমি দখল নিতে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে নেতৃত্ব দিয়েছেন স্থানীয় এক ইউনিয়ন যুবদলের সভাপতি।
বেতন-ভাতা বৃদ্ধি, নতুন নিয়োগ বাতিল ও চাকরির নিশ্চয়তার দাবিতে লক্ষ্মীপুর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের আন্দোলনের পর ২৪ ঘণ্টা পার হলেও পুরোপুরি পরিষ্কার হয়নি শহরের বিভিন্ন সড়ক। 
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকা সংশোধনে ব্যাপক অনিয়মের অভিযোগের প্রতিবাদে ভারতের রাজধানী নয়াদিল্লিতে এক নজিরবিহীন পুলিশি ধরপাকড় ও ল্যাভেলের লকডাউন...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৩১ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে ৯৫৫ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৬৬ শিশু। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর