শাহাদাতের অনবদ্য শতকে পাকিস্তানকে ২৩৩ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০৮:২২ পিএম

শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ১৪ রানে প্রথম উইকেট, ১৬ রানে দ্বিতীয়টি হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ ‘এ’ দল। এরপর ধীরগতির ব্যাটিংয়ে ইনিংস এগিয়ে নেওয়ার চেষ্টা করেন মাহিদুল ইসলাম ও শাহাদত হোসেন। শেষ দিকে শাহাদতের দুর্দান্ত সেঞ্চুরিতে ঘুরে দাঁড়ায় দল। তার অপরাজিত শতকে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩২ রান তুলেছে বাংলাদেশ ‘এ’ দল।

এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টের সেমিফাইনালে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ইনিংসের শুরুতেই আলী রাজার বাউন্সারে দুই রান করে ফেরেন অধিনায়ক সাইফ হাসান। পাঁচ ওভারের মধ্যে একই বোলারের বলে বোল্ড হয়ে যান মাহমুদুল হাসান জয়। তিনি করেন ১৭ বলে ৯ রান।

প্রথম ১০ ওভারে মাত্র ৩১ রান তুলতে পারে বাংলাদেশ। ২১ বল খেলে মাত্র ১ রান করেন মাহিদুল। অন্য প্রান্তে শাহাদতও শুরুতে ছিলেন ধীরগতির। তবে দুজনের জুটিতে ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় দল।

শাহাদত ও মাহিদুলের জুটি থেকে আসে ৯৫ রান। ৭৮ বলে ৪২ রান করে সুফিয়ান মুকিমের বলে আউট হন মাহিদুল। এরপর আফিফ হোসেন পাঁচ রান করে বোল্ড হন মুকিমের গুগলিতে। একই ওভারে কোনো রান না করেই ফেরেন সাব্বির রহমান। ১০ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে আবারও চাপে পড়ে বাংলাদেশ।

এরপর মেহরবকে নিয়ে দলের হাল ধরেন শাহাদত। দুজনের জুটিতে আসে ৫২ রান। ২৮ রান করে হাসান নেওয়াজের বলে ফেরেন মেহরব। একই ওভারের পরের বলে আউট হন মোহাম্মদ রুবেল। পরে রাকিবুলও ১০ রান করে বিদায় নেন। ১৯৫ রানে অষ্টম উইকেট হারানোর পর শেষ দিকে রান তোলার দায়িত্ব নেন শাহাদত ও রিপন।

সেঞ্চুরির জন্য শেষ দিকে শাহাদতের প্রয়োজন ছিল চার রান। আহমেদ দানিয়ালের ওভারের পঞ্চম বলে স্টাম্পে পিচ করা বলটি মিডউইকেট দিয়ে ছক্কায় পরিণত করেন তিনি। তাতেই পূর্ণ হয় তার শতক। ১০৩ রানে অপরাজিত থাকেন এই ব্যাটসম্যান। শেষ দিকে রিপন ১২ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন।

পাকিস্তান ‘এ’ দলের হয়ে সুফিয়ান মুকিম ২৯ রানে তিন উইকেট নেন। হাসান নেওয়াজ ও আলী রাজা পান দুইটি করে উইকেট।

ফলে ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তান ‘এ’ দলের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ২৩৩ রান।

একাত্তর/কেআই
দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের টেস্ট পরিসংখ্যানে চোখ রাখলেই মনে পড়ে যায় কবি জীবনানন্দ দাশের সেই চিরচেনা পঙ্‌ক্তি—‘কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে!’ প্রোটিয়া ডেরায় সাদা পোশাকের অতীত কখনোই...
সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম দিনেই দক্ষিণ আফ্রিকার নিখুঁত ও বিধ্বংসী বোলিং আক্রমণের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ল বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। প্রোটিয়া পেসারদের তোপে মাত্র ৯১ রানেই গুটিয়ে গেছে সফরকারীরা,...
এশিয়া কাপ রাইজিং স্টার্সে আফগানিস্তান ‘এ’ দলকে এক উইকেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ‘এ’ দল। নিজেদের দ্বিতীয় ম্যাচে রুদ্ধশ্বাস লড়াইয়ের শেষ মুহূর্তে পরপর চার ও ছক্কা হাঁকিয়ে দলের জয় এনে...
এশিয়া কাপ রাইজিং স্টার্সে জয়ের ধারা ধরে রাখার লক্ষ্যে আজ শনিবার (২১ নভেম্বর) নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ ‘এ’ দল। কাতারের দোহার ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট...
সারাদেশে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এ সময় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাশাপাশি সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
নেত্রকোণা নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে প্রশাসন। অভিযানে ১২টি বালুবাহী ইজিবাইক আটক করা হয়েছে এবং এক ব্যক্তিকে ১ লাখ ১০...
ইলিশ সংরক্ষণের উদ্যোগে মাছের পাশাপাশি জেলেদের  জীবিকা, মর্যাদা ও ভবিষ্যৎ সুরক্ষাকে সমান গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (২৮ নভেম্বর) পর্যায়ক্রমে সাড়ে ৫ ঘণ্টা রাজশাহীর বেশকিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর কাশিয়াডাঙ্গা বিক্রয় ও বিতরণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর