শনিবার যেসব এলাকায় সাড়ে পাঁচ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না 

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ পিএম

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (২৮ নভেম্বর) পর্যায়ক্রমে সাড়ে ৫ ঘণ্টা রাজশাহীর বেশকিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর কাশিয়াডাঙ্গা বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের স্বার্থে ৩৩ কেভি লাইনের নিকটবর্তী গাছপালার শাখা-প্রশাখা কর্তনের জন্য শনিবার পর্যায়ক্রমে সাড়ে পাঁচ ঘণ্টা নেসকো রাজশাহীর কাশিয়াডাঙ্গা বিক্রয় ও বিতরণ বিভাগের (বিবিবি) আওতাধীন বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

ছবি: সংগৃহীত

এর মধ্যে শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে সকাল ১০টা পর্যন্ত এবং সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পর্যায়ক্রমে মিয়াপুর টু কাশিয়াডাঙ্গা ৩৩ কেভি ও হড়গ্রাম টু কাশিয়াডাঙ্গা ৩৩ কেভি ফিডারের ১১ কেভি মিয়াপুর, দামকুড়া, কসবা, নবগঙ্গা, আই-বাঁধ ও রায়পাড়া ফিডারের আওতাধীন সব এলাকায় বিদ্যুৎ থাকবে না। পাশাপাশি একই দিন দুপুর ১২টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত ৩৩ কেভি এসিআই গোদরেজ ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ থাকবে না।

তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতে সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছে কর্তৃপক্ষ।

একাত্তর/কেআই
রাজশাহীর ডাবতলা এলাকায় বাসায় ঢুকে বিচারকের স্কুলপড়ুয়া ছেলে তাওসিফ রহমান সুমনকে কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর মামলায় একমাত্র আসামি লিমনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে তিন লাখ টাকা জরিমানা এবং...
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেমের (সিডিএমএস) গোপনীয় তথ্য হ্যাক করে অবৈধভাবে বিক্রির অভিযোগে আব্দুস সালাম সরকার (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ রাজশাহী।...
গণভোটের রায় বাস্তবায়নে সংসদের পাশাপাশি রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় সংসদ নেতা ডা. শফিকুর রহমান।
দেশের আমের জন্য বিখ্যাত উত্তরবঙ্গ। আর এই আমের রাজধানী রাজশাহী অঞ্চল। এই রাজশাহী অঞ্চলসহ সারাদেশের মানুষের আম নিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলছে। আগামী ১৫ মে থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিকভাবে গাছ...
কেন্দ্রীয় সভাপতির নির্দেশনা পেলে হাজারো নেতাকর্মী নিয়ে গোপালগঞ্জে যাওয়ার প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন পিরোজপুর জেলা ছাত্রদলের নেতারা। গোপালগঞ্জে বাস থামিয়ে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের...
সৌদি আরবের নিরাপত্তা হুমকির মুখে পড়লে পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে পাকিস্তান ও তুরস্ক। তিন দেশের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির মূল কথাও স্পষ্ট, তাদের কোনো একটির ওপর সশস্ত্র...
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের আদিবাসী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত বড়াইল গ্রামের বড়াইল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুপেয় পানির পাম্প স্থাপন করা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)...
পতিত ও পলাতক শক্তির ইন্ধনে দেশের তৈরি পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টি করে অর্থনীতিকে ধ্বংসের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আযম খান। তিনি বলেন, পতিত শক্তি আবারও দেশের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর