গোপালগঞ্জ যেতে কেন্দ্রীয় সভাপতির নির্দেশনা চাইল পিরোজপুর ছাত্রদল

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ পিএম

কেন্দ্রীয় সভাপতির নির্দেশনা পেলে হাজারো নেতাকর্মী নিয়ে গোপালগঞ্জে যাওয়ার প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন পিরোজপুর জেলা ছাত্রদলের নেতারা। গোপালগঞ্জে বাস থামিয়ে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহসাধারণ সম্পাদক মো. সাব্বির খানকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ কথা জানান তারা।

গত ২৬ নভেম্বর রাত আটটার দিকে গোপালগঞ্জে নির্যাতনের শিকার সাব্বির খান পিরোজপুরে সাড়ে বারোটার সময় এলে তাকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় হাসপাতালে উপস্থিত জেলা ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ফোনে কথা বলেন এবং আহত নেতার খোঁজখবর নেন। পাশাপাশি তার চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন।

ফোনালাপে পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কেন্দ্রীয় সভাপতিকে বলেন, ভাইয়া, আপনি আমাদের ক্যাপ্টেন, আমাদের অভিভাবক। আপনার নির্দেশনা পেলেই আমরা হাজার হাজার নেতাকর্মী নিয়ে গোপালগঞ্জে যাওয়ার জন্য প্রস্তুত আছি। আমরা জীবনের ভয় করি না, শুধু আপনার নির্দেশনার অপেক্ষায় রয়েছি।

ছবি: একাত্তর

তিনি আরও বলেন, কিছুদিন আগেও নাজিরপুরের টুঙ্গিপাড়া সীমান্তবর্তী মালিখালী ইউনিয়নে আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে আন্দোলন করেছেন তারা। কেন্দ্রীয় সভাপতির নির্দেশনা পেলে যেকোনো কর্মসূচিতে অংশ নিতে প্রস্তুত জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহিন বলেন, বিগত দিনে নেতৃত্বের নির্দেশনায় রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছি। আপনার নেতৃত্বে আমরা যেকোনো জায়গায় যেতে প্রস্তুত।

জবাবে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, তোমরা আইন নিজের হাতে তুলে নেবে না। যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের আইনের হাতে তুলে দেওয়া হবে। প্রত্যেকের বিচার হবে। আওয়ামী লীগের সন্ত্রাসীদের যেখানেই দেখবে, আইনের হাতে তুলে দেবে। আমরা ছাত্রদল, আইন নিজের হাতে তুলে নেব না।

তিনি আরও বলেন, গোপালগঞ্জের সবাই তাদের প্রতিপক্ষ নন; তারা সন্ত্রাসীদের বিরুদ্ধে। আহত সাব্বিরকে ধৈর্য ধরতে বলেন এবং সুস্থ হয়ে ওঠার পর তার পাশে থাকার আশ্বাস দেন কেন্দ্রীয় সভাপতি।

পাবনার ঈশ্বরদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে আয়োজিত ছাত্রদলের বিক্ষোভ মিছিলে দুর্বৃত্তরা গুলি চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যায় উপজেলার সাঁড়া ইউনিয়নের...
চাঁপাইনবাবগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঝটিকা মিছিলের পর পাল্টা বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন করেছে ছাত্রদল। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এদিকে মনাকষা বাজারে...
নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নোমান আহমেদের (রুমন মিয়ার) বিরুদ্ধে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
ঝিনাইদহে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাসহ ২২ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে ছাত্রদল। মামলায় অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (২৮ নভেম্বর) পর্যায়ক্রমে সাড়ে ৫ ঘণ্টা রাজশাহীর বেশকিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর কাশিয়াডাঙ্গা বিক্রয় ও বিতরণ...
সৌদি আরবের নিরাপত্তা হুমকির মুখে পড়লে পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে পাকিস্তান ও তুরস্ক। তিন দেশের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির মূল কথাও স্পষ্ট, তাদের কোনো একটির ওপর সশস্ত্র...
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের আদিবাসী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত বড়াইল গ্রামের বড়াইল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুপেয় পানির পাম্প স্থাপন করা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)...
পতিত ও পলাতক শক্তির ইন্ধনে দেশের তৈরি পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টি করে অর্থনীতিকে ধ্বংসের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আযম খান। তিনি বলেন, পতিত শক্তি আবারও দেশের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর