ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

এশিয়া কাপ রাইজিং স্টার্স 

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০২:০৬ পিএম

এশিয়া কাপ রাইজিং স্টার্স ২০২৬-এর ফাইনালে ওঠার লড়াইয়ে আজ পাকিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। শুক্রবার (২৭ নভেম্বর) কাতারের দোহার ওয়েস্ট এন্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে দল দুটি। ৫০ ওভারের ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে। টস হবে বেলা সাড়ে ৩টায়।

ম্যাচের জয়ী দল রোববার (২৯ নভেম্বর) একই ভেন্যুতে ফাইনালে শ্রীলঙ্কা ‘এ’ দলের মুখোমুখি হবে। গতকাল প্রথম সেমিফাইনালে ভারত ‘এ’ দলকে আট উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে শ্রীলঙ্কা। ভারতের দেওয়া ৩১৮ রানের লক্ষ্য ৪১.৩ ওভারেই পেরিয়ে যায় তারা।

আজকের ম্যাচে পাকিস্তানকে হারাতে পারলে গত আসরের ফাইনালে সুপার ওভারে হারের প্রতিশোধ নেওয়ার সুযোগও পাবে বাংলাদেশ।

গ্রুপ ‘এ’-তে তিন ম্যাচের দুটিতে জিতে রানার্সআপ হয়ে সেমিফাইনালে উঠেছে সাইফ হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ ‘এ’ দল। আসরের উদ্বোধনী ম্যাচে হংকংকে আট উইকেটে হারিয়ে শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলকে এক উইকেটে হারিয়ে নিশ্চিত করে শেষ চার। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে ১৪৫ রানে অলআউট হয়ে সাত উইকেটে হারে দলটি।

এখন পর্যন্ত আসরে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১১৪ রান করেছেন অধিনায়ক সাইফ হাসান। এ ছাড়া পারভেজ হোসেন ইমন, শাহাদাত হোসেন দিপু, ইয়াসির আলী চৌধুরী ও আফিফ হোসেনের ব্যাটের দিকে তাকিয়ে থাকবে দল। বোলিংয়ে বাংলাদেশের ভরসা ইকবাল হোসেন ইমন, রিপন মণ্ডল ও স্পিনার রকিবুল হাসান।

অন্যদিকে, গ্রুপ ‘বি’-তে তিন ম্যাচের সব কটিতে জিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে পাকিস্তান শাহিনস। আব্দুল সামাদের নেতৃত্বাধীন দলটি গ্রুপ পর্বে সংযুক্ত আরব আমিরাতকে ৬১ রানে, ভারত ‘এ’ দলকে ৪৮ রানে এবং নেপালকে ৯৬ রানে হারিয়েছে।

পাকিস্তানের হয়ে তিন ম্যাচে ১২৫ রান করেছেন মায সাদাকাত। ভারতের বিপক্ষে ম্যাচসেরা হওয়া হাসান নওয়াজও রয়েছেন ভালো ছন্দে। বাংলাদেশের ব্যাটারদের জন্য চ্যালেঞ্জ হতে পারেন পেসার মোহাম্মদ হাসনাইন ও স্পিনার সুফিয়ান মুকিম।

দোহার আবহাওয়ার পূর্বাভাসে আজ বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে নির্ধারিত ৫০ ওভারের ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে। পাকিস্তানকে হারাতে পারলে টানা দ্বিতীয়বারের মতো রাইজিং স্টার্স এশিয়া কাপের ফাইনালে উঠবে বাংলাদেশ ‘এ’ দল।

একাত্তর/কেএম
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। সোমবার (২৩ নভেম্বর) ঘোষিত দলে একাধিক পরিবর্তন এনেছেন নির্বাচকরা। দলে ফিরেছেন লিটন...
প্রথম টেস্টে বড় ব্যবধানে হারের পর সেঞ্চুরিয়নে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সোমবার (২৩ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর দুইটায় শুরু হবে ম্যাচটি।
বাংলাদেশের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। দুই সংস্করণেই বিশ্রাম দেওয়া হয়েছে তিন তারকা ক্রিকেটার এইডেন মার্করাম, কাগিসো রাবাদা ও মার্কো ইয়ানসেনকে। তিন...
সংযুক্ত আরব আমিরাতে আগামী ৯ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত এই স্কোয়াডে ব্যাটার তাওহীদ...
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষেই শিক্ষা কার্যক্রম শুরু করতে যাচ্ছে দেশের তিনটি নতুন সরকারি মেডিকেল কলেজ। এগুলো হলো রাজধানীর ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী মেডিকেল কলেজ, নরসিংদী মেডিকেল কলেজ ও ঠাকুরগাঁও মেডিকেল...
দেশের কৃষি খাতকে প্রচলিত উৎপাদন নির্ভর ব্যবস্থা থেকে উদ্যোক্তা ও বাজারমুখী ব্যবস্থায় রূপান্তর করতে ১৪ হাজার কোটি টাকার একটি প্রকল্প নেওয়ার পরিকল্পনা করছে সরকার।
শীতকালীন সবজির সরবরাহ বাড়তে শুরু করলেও রাজধানীর বাজারে দামে স্বস্তি নেই ক্রেতাদের। সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ শীতকালীন সবজির দাম কেজিতে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। চড়া রয়েছে মাছ ও মাংসের...
একদিনের ব্যবধানে দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৫০ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে করে ভালো মানের স্বর্ণের দাম বেড়ে এক লাখ ৯৮ হাজার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর