দুর্গাপুরে অবৈধ বালু উত্তোলন, ইজিবাইক জব্দ ও লক্ষাধিক টাকা জরিমানা

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ পিএম

নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে প্রশাসন। অভিযানে ১২টি বালুবাহী ইজিবাইক আটক করা হয়েছে এবং এক ব্যক্তিকে ১ লাখ ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান। অভিযান সূত্রে জানা যায়, সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু তুলে পরিবহনের সময় দুর্গাপুর পৌর এলাকার ঘোরাইত নামক স্থান থেকে ১২টি বালুবাহী ইজিবাইক আটক করা হয়।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাদশা মিয়া (৩০) নামের এক ব্যক্তিকে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর সংশ্লিষ্ট ধারায় মোবাইল কোর্টের মাধ্যমে ১,১০,০০০ (এক লক্ষ দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান জানান, জব্দকৃত বালু সরকারি কাজে ব্যবহারের উদ্দেশ্যে উপজেলা পরিষদ প্রাঙ্গণে রাখা হয়েছে। পরিবেশ ও নদী রক্ষায় জনস্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

একাত্তর/কেএম
নেত্রকোণার দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়ন পরিষদের সরকারি তহবিল থেকে প্রায় ৫৯ লাখ ১৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সংশ্লিষ্টদের সই জাল করে যৌথ ব্যাংক হিসাব থেকে...
দেশের অগ্রযাত্রা ও গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে স্বার্থবিরোধী একটি মহল বিদেশে বসে কলকাঠি নাড়ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য...
‘আমি আজ ভীষণ খুশি ও আনন্দিত। এতোদিন আমার নিজের কোনো ঘর ছিলো না, তাই আমাকে অনেক কষ্ট করে দিন কাটাতে হয়েছে। আমি দিন আনি দিন খাই—নিজের সামর্থ্যে একটি ঘর বানানোর মতো অবস্থা আমার কখনোই ছিলো না।...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর ওপর নির্মাণ করা হয়েছে প্রায় ৬০০ মিটার দীর্ঘ বাঁশ-কাঠের দুটি অস্থায়ী সেতু। তেরিবাজার থেকে শিবগঞ্জ ঘাট পর্যন্ত পাশাপাশি নির্মিত সেতু দুটির একটি দিয়ে মানুষ নদীর এক...
শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ১৪ রানে প্রথম উইকেট, ১৬ রানে দ্বিতীয়টি হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ ‘এ’ দল। এরপর ধীরগতির ব্যাটিংয়ে ইনিংস এগিয়ে নেওয়ার চেষ্টা করেন মাহিদুল ইসলাম ও শাহাদত হোসেন। শেষ দিকে...
ইলিশ সংরক্ষণের উদ্যোগে মাছের পাশাপাশি জেলেদের  জীবিকা, মর্যাদা ও ভবিষ্যৎ সুরক্ষাকে সমান গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (২৮ নভেম্বর) পর্যায়ক্রমে সাড়ে ৫ ঘণ্টা রাজশাহীর বেশকিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর কাশিয়াডাঙ্গা বিক্রয় ও বিতরণ...
কেন্দ্রীয় সভাপতির নির্দেশনা পেলে হাজারো নেতাকর্মী নিয়ে গোপালগঞ্জে যাওয়ার প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন পিরোজপুর জেলা ছাত্রদলের নেতারা। গোপালগঞ্জে বাস থামিয়ে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর