সিস্টেম আপডেট ও সেবার মানোন্নয়ন কাজের জন্য টানা সাত ঘণ্টা ব্যাহত হতে পারে মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিস (এমএফএস) নগদের কার্যক্রম। ফলে গ্রাহকেরা সেবা গ্রহণে সাময়িক সমস্যায় পড়তে পারেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নগদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১২টা ১০ মিনিট থেকে শনিবার (২৮ নভেম্বর) সকাল সাতটা পর্যন্ত সিস্টেম আপডেটের কাজ চলবে। এ কারণে নির্ধারিত সময়ে নগদের বিভিন্ন সেবা ব্যবহারে সাময়িক বিঘ্ন ঘটতে পারে।
সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নগদ।
