কুয়েতে দুই ইতালীয় নিহত, ‘যুদ্ধের সাজানো ফাঁদ’ বললো ইরান

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ১১:৩৬ পিএম

কুয়েতে ড্রোন হামলায় দুই ইতালীয় নাগরিক নিহত হওয়ার ঘটনায় নিজেদের সম্পৃক্ততা পুরোপুরি অস্বীকার করেছে ইরান। ঘটনাটিকে অত্যন্ত সন্দেহজনক আখ্যা দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি সতর্ক করে বলেছেন, এটি মূলত ‘যুদ্ধ বাঁধানোর আগে থেকে সাজানো একটি ছক’ হতে পারে। একই সঙ্গে প্রাণহানির ঘটনায় ইতালি ও কুয়েতের প্রতি শোক প্রকাশ করে হামলার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে দেশ দুটির সঙ্গে যৌথ তদন্তে অংশ নেয়ার প্রস্তাব দিয়েছেন তিনি।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাঘচি জানান, তিনি ইতালি ও কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কথা বলে শোক জানিয়েছেন এবং ঘটনার নেপথ্যের রহস্য উদ্‌ঘাটনে ইরানের সহযোগিতার প্রস্তাব দিয়েছেন। তিনি লেখেন, ঘটনাটি সন্দেহজনক এবং একে যুদ্ধের একটি পূর্বপরিকল্পিত ছক বলে মনে হচ্ছে। ঘটনার কারণ নির্ণয়ে কুয়েত ও ইতালির সঙ্গে সহযোগিতা করতে আমরা প্রস্তুত।

কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ জারাহ জাবের এবং ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানির সঙ্গে আলাদা টেলিফোন আলাপে ইরানি ড্রোন দিয়ে কুয়েতের স্থাপনায় হামলার দাবি জোরালোভাবে প্রত্যাখ্যান করেন আরাঘচি। তাঁর টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত বিবৃতি অনুযায়ী, তেহরানের কোনো ধরনের সম্পৃক্ততার কথা নাকচ করে দিয়ে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, নিহত দুই ইতালীয় নাগরিক জার্মান প্রতিরক্ষা কোম্পানি রাইন মেটালের ইতালীয় শাখা ‘রাইন মেটাল ইতালিয়া’-র টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। কুয়েতের একটি আকাশ প্রতিরক্ষা নজরদারি কেন্দ্রে দায়িত্ব পালনরত অবস্থায় ড্রোন হামলার শিকার হন তাঁরা।

রোমে সিনেটে ভাষণ দেয়ার সময় ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি তাঁদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল সৌদ আবদুল আজিজ আল-আতওয়ানও দুই ইতালীয়র মৃত্যুর খবর নিশ্চিত করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। এর আগে কুয়েতি সামরিক বাহিনী জানায়, আকাশসীমায় অনুপ্রবেশকারী শত্রুভাবাপন্ন ইরানি ড্রোন প্রতিহত করার সময় ধ্বংসাবশেষ পড়ে দুই ইতালীয়সহ চারজন আহত হয়েছেন।

এদিকে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার তীব্র নিন্দা জানিয়ে একে দেশের বিরুদ্ধে ‘ইরানের ধারাবাহিক আগ্রাসন’ হিসেবে বর্ণনা করেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ড্রোন হামলার লক্ষ্যবস্তু ছিল গুরুত্বপূর্ণ স্থাপনা, যাতে দুই ইতালীয় নাগরিক নিহত হওয়ার পাশাপাশি একজন কুয়েতি ও একজন পাকিস্তানি নাগরিক আহত হয়েছেন এবং অবকাঠামোগত ক্ষতি হয়েছে। ঘটনাটিকে কুয়েতের সার্বভৌমত্বের লঙ্ঘন ও আন্তর্জাতিক আইনের গুরুতর বরখেলাপ উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী নিজেদের নিরাপত্তা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অধিকার কুয়েতের রয়েছে।

কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ জারাহ জাবের আল-আহমদ আল-সাবাহ ইতালীয় পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানির সঙ্গে কথা বলে ইতালি সরকার ও জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন।

অন্যদিকে, ইউরোপীয় কাউন্সিলের বৈঠকে অংশ নেওয়ার সময় এই দুঃসংবাদ পান ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এক্সে দেওয়া এক পোস্টে তিনি নিজের ও ইতালি সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালানোর পর থেকে মধ্যপ্রাচ্যে যে আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়েছে, তারই ধারাবাহিকতায় উত্তেজনার পারদ ক্রমেই চড়ছে।

একাত্তর/এআরএস
মার্কিন সামরিক বাহিনীর কাছ থেকে দুটি ইরানি তেলবাহী ট্যাংকার উদ্ধার করার দাবি করেছে ইরান। 
৯ মাস ধরে চলা সংঘাতে যখন বিশ্ব জ্বালানি বাজার টালমাটাল, সমুদ্রপথে নিরাপত্তা ঝুঁকি বেড়েছে এবং মধ্যপ্রাচ্যের একাধিক দেশ এই উত্তেজনায় জড়িয়ে পড়েছে, ঠিক তখনই নতুন এক প্রশ্নের জন্ম দিয়েছে ইসরাইল ও...
কুয়েতের একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ইরানি ড্রোন হামলায় আহত হয়ে দুই ইতালীয় নাগরিক মারা গেছেন এবং এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
গত দুই দশকে ইতালিতে শিশু যৌন নিপীড়নের দায়ে চূড়ান্তভাবে দোষী সাব্যস্ত হয়ে প্রায় ৬০ জন ক্যাথলিক যাজক কারাদণ্ড পেয়েছেন। ইতালীয় বিশপ কনফারেন্সের (সিইআই) তত্ত্বাবধানে পরিচালিত এবং বুধবার প্রকাশিত এক...
মহান বিজয় দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির ঢাকঢোল পেটাতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এই কর্মসূচির উদ্বোধনী সমাবেশ আগামী ১ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। ওই দিন...
আগামী ডিসেম্বর মাসে দেশের ২৬৮টি উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এর মধ্যে চারটি উপজেলায় সরাসরি উপস্থিত থেকে বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাকি ২৬৪টি...
সারাদেশে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এ সময় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাশাপাশি সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ১৪ রানে প্রথম উইকেট, ১৬ রানে দ্বিতীয়টি হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ ‘এ’ দল। এরপর ধীরগতির ব্যাটিংয়ে ইনিংস এগিয়ে নেওয়ার চেষ্টা করেন মাহিদুল ইসলাম ও শাহাদত হোসেন। শেষ দিকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর