গ্রেপ্তার দেখিয়ে আদালতে নেওয়া হচ্ছে ফখরুলকে

আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ০৮:৩৮ পিএম

রাজধানীর রমনা থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে নেয়া হচ্ছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে বিএনপি মহাসচিবকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আটকের প্রায় সাড়ে ৯ ঘণ্টা পর প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় মির্জা ফখরুলকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।   

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান দুপুরে জানান মির্জা ফখরুলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক রাখা হয়েছে। সন্ধ্যায় টানা তিন দিনের অবরোধ কর্মসূচি ঘোষণার পর ফখরুলকে গ্রেপ্তারের খবর দিলো পুলিশ।

সকালে আটকের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রী রাহাত আরা বেগম জানান, সকালে ডিবি পুলিশের লোকজন বাসায় এসে মির্জা ফখরুল ইসলাসহ বাসার সবার সাথে কথা বলে, এরপর বাসা এবং ভবনের সিসি ক্যামেরার ফুটেজ হার্ডডিস্ক নিয়ে চলে যায়। ঠিক দশ মিনিট পর আবার ফিরে এসে তাকে আটক করে নিয়ে যায়।

তিনি আরও বলেন, মির্জা ফখরুলের বয়স ৭৫ বছর তিনি প্রচন্ড অসুস্থ, তার চিকিৎসা চলছিলো। তাকে এভাবে নিয়ে যাবে মেনে নিতে পারছি না। আশা করবো যদি তাকে জিজ্ঞাসাবাদ করতে চায়, তা করে যেনো তাকে ছেড়ে দেয়া হয়।

শনিবার সরকারের পদত্যাগের এক দফা দাবিতে  ঢাকার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সমাবেশ করে বিএনপি। সমাবেশ চলাকালে কাকরাইল মোড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় দলটির কর্মীদের। পরে তা ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। শান্তিনগর, নয়াপল্টন, বিজয়নগর, ফকিরাপুল, আরামবাগ এবং দৈনিক বাংলা মোড় এলাকা রণক্ষেত্রে রূপ নেয়।

সংঘর্ষের মধ্যে পুলিশ বক্সে আগুন দেয় বিএনপিকর্মীরা। পুলিশ হাসপাতালে ঢুকে আগুন দেওয়া হয় অ্যাম্বুলেন্সে, ভাঙচুর অগ্নিসংযোগ করা হয় আরও ডজনখানেক যানবাহন।

দৈনিক বাংলা মোড়ে পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে বিএনপি কর্মীরা।

এছাড়া বিএনপি নেতাকর্মী, পুলিশ, সাংবাদিকসহ অনেকেই আহত হন। পুলিশ জানিয়েছে, তাদের অন্তত ৪১ জন সদস্য আহত হয়েছেন।

সংঘর্ষের মধ্যে বিএনপির সমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার হরতালের সকালে গুলশানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

রোববার সন্ধ্যায় মঙ্গলবার থেকে টানা তিন দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করে বিএনপি।

কেএসএইচ
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। 
বিএনপিকে এমন একটি গণতান্ত্রিক দলে পরিণত করতে চান, যা ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে—এমন আশাবাদ ব্যক্ত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে...
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে দলের সদ্য পদত্যাগী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া হয়েছে। ড. আবদুল মঈন খানের প্রস্তাবে এবং গয়েশ্বর...
রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রার্থী হিসেবে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি দলের মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ...
বেতন-ভাতা বৃদ্ধি, নতুন নিয়োগ বাতিল ও চাকরির নিশ্চয়তার দাবিতে লক্ষ্মীপুর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের আন্দোলনের পর ২৪ ঘণ্টা পার হলেও পুরোপুরি পরিষ্কার হয়নি শহরের বিভিন্ন সড়ক। 
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকা সংশোধনে ব্যাপক অনিয়মের অভিযোগের প্রতিবাদে ভারতের রাজধানী নয়াদিল্লিতে এক নজিরবিহীন পুলিশি ধরপাকড় ও ল্যাভেলের লকডাউন...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৩১ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে ৯৫৫ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৬৬ শিশু। 
রাজবাড়ীতে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র চৌধুরী ফুয়াদ হাসান (রোহান) হত্যার ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ স্থানীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর