দুইদিনে আগুন দেয়া হয়েছে ৪৫ জায়গায়: ফায়ার সার্ভিস

আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ০৭:৫৫ পিএম

সমাবেশকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামী সংঘর্ষে জড়ানোর পর গত দুইদিনে সারাদেশে ৪৫টি জায়গায় আগুন দেয়া হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। 

শনিবার সরকার পতনের এক দফা দাবিতে সমাবেশ আয়োজন করে বিএনপি ও জামায়াত। কিন্তু সমাবেশ শুরুর আগেই সহিংসতায় জড়িয়ে পড়ে দল দুটির নেতা-কর্মীরা। 

প্রকাশ্য রাজপথে পিটিয়ে হত্যা করা এক পুলিশ সদস্যকে। আগুন দেওয়া হয় অসংখ্য গাড়ি ও হাসপাতালে। বিএনপির নেতা-কর্মীদের হামলায় ২৮ জন সাংবাদিক ও ৪১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

বিশৃঙ্খলায় বিএনপির সমাবেশ পণ্ড হওয়ার মুহূর্তে রোববার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়া হয়। হরতালের ভোর থেকেই শুরু হয়েছে গাড়িতে আগুন দেয়া। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া সেলের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার দুপুর ১টা থেকে রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক সারাদেশে ৪৫টি আগুন দেয়ার সংবাদ পাওয়া গেছে। 

'এসবের মধ্যে ঢাকা সিটি করপোরেশন এলাকায় ২৭টি আগুনের ঘটনা ঘটে। রোববার ভোর ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশে মোট ১৩টি আগুনের সংবাদ পাওয়া যায়। এর মধ্যে ৪টি ঢাকা সিটি এলাকায় ঘটে।' 

টঙ্গীতে বিআরটিসির দোতলা বাসে অগ্নিসংযোগ

সারাদেশের মধ্যে সবচেয়ে বেশি যানবাহনে আগুন দেয়া হয়েছে ঢাকা বিভাগে। আগুনের সংখ্যা ৪১টি। আর আগুন দেয়া যানবাহনের মধ্যে ১৯টি বাস, ৩টি মাইক্রোবাস, ৩টি অ্যাম্বুলেন্স, ১টি ট্রাক, ৭টি মোটরসাইকেল, ৩টি পিকআপ, ১টি সিএনজি পুড়ে গেছে। 

এছাড়া পুলিশ বক্স, বিদ্যুৎ অফিস, বাস কাউন্টার, রাজনৈতিক দলের কার্যালয়ে আগুনের ঘটনা ঘটে। 

শনিবার বিকেলে ঢাকার শাজাহানপুর ফ্লাইওভারের নিচে আগুন নেভানো শেষে ফেরত যাওয়ার পথে ফায়ার সার্ভিসের একটি পানিবাহী গাড়ি ভাঙচুর করে তাতেও আগুন ধরিয়ে দেয়া হয়। 

আরবি
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বর্তমান সরকারের লক্ষ্য বৈষম্যহীন সমাজ গড়ে তোলা বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, অর্থের অভাবে কেউ চিকিৎসা, শিক্ষা কিংবা উদ্যোক্তা হওয়ার সুযোগ থেকে বঞ্চিত...
২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেটকে উৎপাদন, বিনিয়োগ ও ব্যবসা বান্ধব একটি ‘ক্রিয়েটিভ’ বাজেট হিসেবে অভিহিত করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর