ইসরাইলি ফ্লাইট নিয়ে রাশিয়াতে তুলকামাল

আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ০৩:৩৮ পিএম

ইসরাইল থেকে একটি ফ্লাইট দেখতে পেয়েই বিমানবন্দরে হামলা চালালো বিক্ষুব্ধ জনতা। রোববার এমন ঘটনাটি ঘটেছে রাশিয়ার দাগেস্তানে। এই অঞ্চলটি মুসলিম অধ্যাষুতি। বিক্ষুব্ধ জনতার রোষ এড়াতে দ্রুত বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ করে দেয়ার পাশাপাশি ফ্লাইটটি সরিয়ে নেয়া হয়।

সিএনএন ও আল জাজিরা তাদের প্রতিবেদনে জানিয়েছে, গাজায় হামাস-ইসরাইল যুদ্ধের মধ্যে ইসরাইল থেকে একটি ফ্লাইট অবতরণের প্রতিবাদে শত শত মানুষ রাশিয়ার দাগেস্তান অঞ্চলের প্রধান বিমানবন্দরে হামলা চালায়। এ সময় তাদের কেউ কেউ নিরাপত্তা ব্যবস্থা উপেক্ষা করে রানওয়েতে ঢুকে পরে। 

পরে দাগেস্তানের মাখাচকালা বিমানবন্দরের নিরাপত্তা বাহিনী তাদের রানওয়ে থেকে সরিয়ে দেয়। রুশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দেড়শ’রও বেশি বিক্ষোভকারীকে চিহ্নিত করা হয়েছে এবং তাদের মধ্যে ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

বিমানবন্দরে বিক্ষুব্ধ জনতার সঙ্গে সংঘর্ষে ৯ জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন, যাদের মধ্যে দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দাগেস্তানের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বিমানবন্দরে সংর্ঘষ চলার সময় কমপক্ষে দশ জন আহত হয়েছে এবং এদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর। 

রাশিয়ার ফেডারেল এয়ার ট্রান্সপোর্ট এজেন্সি একটি বিবৃতি জানিয়েছে, বিক্ষুব্ধ জনতার হামরায় মাখাচকালা বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয় এবং সেখানে অবস্থানরত ফ্লাইটগুলোকে সরিয়ে দেয়া হয়। এই বিবৃতিতে হামলাকারীদেরকে অজ্ঞতানাম বলে উল্লেখ করা হয়েছে। 

তেল আবিব থেকে রেড উইং এয়ারলাইন্সের ফ্লাইটটি রোববার সন্ধ্যা ৭টা ১৭ মিনিটে দাগেস্তানে পৌঁছায়। এটি অবতরণের পরপরই বিক্ষুদ্ধ জনতা দ্রুত বিমানটিকে ঘিরে ফেলে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পরা ভিডিওতে দেখা দেখা গেছে, ফ্লাইটটি ঘিরে রয়েছে জনতা এবং তাদের অনেকের হাতে ফিলিস্তিনের পতকা ছিলো।

সিএনএন কিছু স্থির চিত্র ও ভিডিও’র সত্যতা যাচাই করে জানিয়েছে, বিমানবন্দরের বাইরে উত্তেজিত জনতার হাতে অ্যান্টিসেমেটিক শ্লোগান সম্বলিত প্লাকার্ড ছিলো, যেখানে লেখা ছিলো ‘আমরা ইহুদি উদ্বাস্তু বিরোধী’ এবং ‘দাগেস্তানে শিশু-হত্যাকারীদের কোনো স্থান নেই’। 

আল জাজিরা জানাচ্ছে, কিছু ভিডিও চিত্রে দেখা গেছে উত্তেজিত জনতা কাঁচের দরজা ভেঙে বিমানবন্দরের মধ্য দিয়ে দৌড়াদৌড়ি করছে। এ সময় তাদের কেউ কেউ ইহুদি বিরোধী স্লোগান দেয়।। ফ্লাইট অবতরণের পর সেটির আশপাশ ঘিরে কয়েকজনকে ফিলিস্তিনি পতাকা ওড়াতে দেখা গেছে।

এ সময় ইসরাইলি ফ্লাইটে আসা যাত্রীদের কারো কারো পাসপোর্ট পরীক্ষা করেছে বিক্ষুব্ধ জনতা। অন্যদিকে বিমানবন্দরের বাইরে কয়েক ডজন জনতা যানবাহন অবরোধের চেষ্টা করতেও দেখা গেছে। তবে রুশ নিরাপত্তা বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যাত্রীদের নিরাপদ স্থানে নিয়ে যায়। 

রাশিয়ার বেসামরিক বিমান চলাচল সংস্থা- রোসাভিয়েতসিয়া পরে এক বিবৃতিতে জানিয়েছে, বিমানবন্দরটি থেকে অনুপ্রবেশকারীদেরকে বের করে দেয়া হয়েছে। তবে, বিমানবন্দরটিতে ৬ নভেম্বর পর্যন্ত ফ্লাইটের অবতরণ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। ইসরাইলি ফ্লাইটটি দাগেস্তান থেকে মস্কো নেয়া হয়েছে। 

এই ঘটনাটি এমন এক সময় ঘটলো, যখন ইসরাইলের সেনাবাহিনী গাজার উত্তরাঞ্চলে ব্যাপক আকারে স্থল হামলা পরিচালনা করছে। এমনকি বিমান থেকেও ভারী গোলাবর্ষণ করা হচ্ছে। গাজার কর্মকর্তারা বলছেন, ৭ অক্টোবর থেকে ইসরাইলের হামলায় সাড়ে তিন হাজার শিশুসহ আট হাজারের বেশি মানুষ মারা গেছে। 

একাত্তর/এসি
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর