আলু আমদানির সিদ্ধান্ত; কৃষিমন্ত্রী বললেন, সমাধান দুই বছরে

আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ০৩:৫৩ পিএম

অবশেষে আলু আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে সরকারে। আগ্রহী আমদানিকারদের বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

এদিকে আলু ও পেঁয়াজের দাম বৃদ্ধির সমস্যা দুই বছরের মধ্যে মিটে যাবে বলে মনে করছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় বাজারে আলুর সরবরাহ বৃদ্ধি ও বাজারদর স্থিতিশীল রাখতে আলু আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এর আগে আলুর দাম নিয়ন্ত্রণে হিমাগার ও খুচরা পর্যায়ে দাম বেঁধে দেয় সরকার। দাম কার্যকর করতে সারাদেশে টানা অভিযানও চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। হিমাগারে গিয়ে তদারকিও করে সংস্থাটি। তারপরও আলুর বেঁধে দেওয়া দাম কার্যকর হয়নি।

দেশে ডিমের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় তা সামাল দিতে গত ১৮ সেপ্টেম্বর ডিম আমদানির অনুমোদন দেয় সরকার। তিন দফায় মোট ১৫ কোটি ডিম আমদানির অনুমতি দেয়া হলেও একটিও ডিমও এখনও দেশে এসে পৌঁছাইনি। এর মধ্যেই আলু আমদানির সিদ্ধান্ত নেওয়া হলো। এখন বাজারে আলু বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬০ থেকে ৭০ টাকায়, যা দেশের সাম্প্রতিক সময়ে সর্বোচ্চ। গত ১০ বছরের আলু প্রতি কেজি সর্বোচ্চ ৩৫ টাকা উঠেছিলো।

এদিকে সচিবালয়ে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, ‘আলুর উৎপাদন বেড়েছে। নতুন জাতও আনছি। এবার অস্বাভাবিক দামবেড়েছে। দাম বাড়ানো কোনভাবেই গ্রহণযোগ্য নয়। গত দুদিনে আরও বেড়েছে।’

হিমাগার মালিকদের সিন্ডিকেটকে দোষারোপ করে তিনি বলেন, ‘আমরা (সরকার) দাম নির্ধারণ করে দিয়েছিলাম। কার্যকর হয়নি। কোল্ড স্টোরেজ সিন্ডিকেট করে দাম বাড়িয়েছে। ফলে আমদানির অনুমোদন দিয়েছে। আড়ৎ ও কোল্ড স্টোরেজগুলো মিলে এ অবস্থা করেছে। যতোটা রপ্তানি হয়েছে তাতে এমন অবস্থা হওয়ার কথা নয়।

তিনি বলেন, পেঁয়াজ ও আলুর সমস্যা আগামী দুই বছরের মধ্যে নিয়ন্ত্রণ করা যাবে।

কেএসএইচ
আমদানি নীতি আদেশ (আইপিও) সংশোধনের মাধ্যমে রপ্তানিমুখী পোশাক প্রস্তুতকারকদের জন্য সুতা ও কাপড় আমদানিতে বাণিজ্য মন্ত্রণালয়ের আগাম অনুমতি নেওয়ার বাধ্যবাধকতা তুলে নিয়েছে সরকার।
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
দেশের আন্তর্জাতিক বাণিজ্য আরও সহজ ও গতিশীল করতে আমদানির ক্ষেত্রে আগাম অর্থ পরিশোধের নিয়ম শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে নির্ধারিত সীমার মধ্যে বিদেশি ব্যাংকের গ্যারান্টি ছাড়াই আমদানিকারকরা...
এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) খাতে কর কাঠামোয় পরিবর্তন এনেছে সরকার। উৎপাদন ও ব্যবসায়িক পর্যায়ে থাকা ভ্যাট ও অগ্রিম কর তুলে দিয়ে আমদানি পর্যায়ে এককভাবে ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট আরোপের সিদ্ধান্ত...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর