রূপগঞ্জে ককটেল বিস্ফোরন, গাড়ি ভাঙচুর, গ্রেপ্তার দুই

আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ১০:৪২ এএম

বিএনপির ডাকা টানা তিন দিনের অবরোধের প্রথম দিন নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে উপজেলা যুবদল। এসময় বিক্ষোভকারী কয়েকটি ককটেল বিস্ফোরন ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে একটি কাভার্ডভ্যান ভাঙচুর করে। 

মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার কাঞ্চন-কুড়িল বিশ্বরোড পূর্বাচল জলসিড়ি এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, অবরোধের প্রথম দিন সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুম, ছাত্রলনেতা সুলতান মাহমুদ ও মাসুদুর রহমানের নেতৃত্বে কয়েকশ নেতাকর্মী কাঞ্চন- কুড়িল বিশ্বরোড সড়কের পূর্বাচল জলসিড়ি এলাকায় বিক্ষোভ মিছিল বের করে। এসময় তারা সড়কে টায়ারে অগ্নিসংযোগ করে সড়ক অবরোধ করে রাখে। কয়েকটি ককটেল বিস্ফোরন ঘটিয়ে এলাকায় আতঙ্কের সৃষ্টি করেন। এসময় বিক্ষোভকারীরা একটি কাভার্ডভ্যান ভাঙচুর করে।

অপরদিকে সোমরাতে ঢাকা-সিলেট মহাসড়কে ভুলতা এলাকায় অবরোধ সমর্থনে বিএনপির নেতাকর্মীরা সড়কে টায়ায় জ্বালাতে গেলে দুই জনকে আটক করে পুলিশ।

এব্যাপারে সহকারী পুলিশ সুপার (গ- সার্কেল) আবির হোসেন বলেন, কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কে একটি বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। সড়কে অগ্নি সংযোগ করতে গেলে দুই জনকে আটক করা হয়েছে। এছাড়া সড়কের নিরাপদে যানচলাচলের জন্য পুলিশি টহল বাড়ানো হয়েছে। 

একাত্তর/এসি
নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কখনো একা চলার রাজনীতি করে না, বরং সকল শ্রেণি-পেশার...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর