বিয়ের আগেই এসিডে ঝলসে গেল তৈয়বার মুখ

আপডেট : ০৬ জুলাই ২০২১, ০৫:৫৫ পিএম

কক্সবাজারের রামুতে দূর্বৃত্তের ছোঁড়া এসিডে দগ্ধ হয়ে গুরুত্বর আহত হয়েছেন তৈয়বা বেগম নামের এক নারী। আগামী শুক্রবার (৯ জুলাই) তার বিয়ে হওয়ার কথা ছিল। 

মঙ্গলবার (৬ জুলাই) রাত ৩ টায় মায়ের সাথে ঘর থেকে উঠানে বের হতেই ওতপেতে থাকা দুর্বৃত্তরা তৈয়বাকে লক্ষ্য করে এসিড নিক্ষেপ করে। এ সময় তার মুখ ও শরীরের বিভিন্ন অংশ এসিডে ঝলসে যায়। 

রামু থানার উপ-পরিদর্শক নাজমুল হক জানিয়েছেন, এসিড নিক্ষেপের এই নৃশংস ঘটনার খবর পেয়ে সাথে সাথে রামু থানা পুলিশ ঘটনাস্থলে যায়। এসিড নিক্ষেপকারীদের গ্রেফতার করতে অভিযান শুরু করেছে পুলিশ। 

আরও পড়ুন: নওগাঁয় টিসিবির পণ্য বিক্রিতে অনিয়ম, ডিলারকে জরিমানা

এসিডদগ্ধ তৈয়বা কাতরাচ্ছেন হাসপাতালের বিছনায়। তৈয়বা রামু উপজেলার গর্জনিয়ার মাঝিরঘাটের মোজাফ্ফর আহামদের মেয়ে। 

তৈয়বার বাবার অভিযোগ, টাকা ধার সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় বাদশা মিয়ার সন্তানরা এই ঘটনা ঘটিয়েছে।


একাত্তর/আরবিএস  

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীর উপকূলীয় এলাকা এবং পায়রা সমুদ্রবন্দর সংলগ্ন সাগরে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, হয়ে উঠেছে উত্তাল। সাগরের তীব্র...
মৌলভীবাজারে শিক্ষা সফরের বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজনের প্রাণহানি ঘটেছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে জেলার শ্রীমঙ্গল উপজেলার...
বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে উপকূলে ফেরার পথে উত্তাল সাগরের প্রচণ্ড ঢেউয়ের কবলে বরগুনার তালতলী উপজেলার ‘এফবি জান্নাত-জুনায়েদ’ নামে একটি ট্রলার ডুবে গেছে।
নাশকতা মামলায় কার্যক্রম নিষিদ্ধ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এডভোকেট খায়রুল কবির রুমেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
ডেঙ্গু প্রতিরোধে সচেতন না হলে জনগণের বিরুদ্ধে জরিমানামূলক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম। তিনি জানান, শুধু সাধারণ জনগণই নয়,...
নির্বাচন কমিশনের (ইসি) বক্তব্যের বরাত দিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলছেন, চলতি বছর স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে বলে মনে হচ্ছে না। এ বছর নির্বাচন শুরু হওয়ার সম্ভাবনা একেবারেই কম।...
চলতি ২০১৬-২০২৭ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি মাঝারিভাবে পুনরুদ্ধার হয়ে চার শতাংশে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। ২০২৬ সালের শুরুর দিকে...
জ্বালানি তেলের দাম বাড়ার পর রাজধানীতে বাসভাড়া বাড়ানো হলেও তা নিয়ে যাত্রী ও পরিবহনকর্মীদের মধ্যে চরম বিভ্রান্তি ও অসন্তোষ দেখা দিয়েছে। বাসে নতুন ভাড়ার চার্ট বা তালিকা না থাকায় যেমন যাত্রীরা সঠিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর