হানিফ ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ১১:০৯ পিএম

রাজধানীর হানিফ ফ্লাইওভারের সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে যাত্রাবাড়ীর দিকে যাওয়ার সময়ে সায়েদাবাদের কাছে ফ্লাইওভারের উপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেলিম হাওলাদার (৫৫) মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার উত্তর মেদেনী মণ্ডল গ্রামের হাওলাদার বাড়ির আব্দুল মান্নান হাওলাদারের ছেলে। তিনি উত্তর যাত্রবাড়ীর সুতি খাল পাড়ে পরিবার নিয়ে থাকতেন।

পেশায় সেলিম একজন কাপড় ব্যবসায়ী ছিলেন।

নিহতের ভাই মনির হাওলাদার জানান, তার ভাই নিউমার্কেট থানাধীন গাউছিয়া মার্কেটের কাপড়ের ব্যবসায়ী। সেখানে তাদের থ্রি পিসের দোকান রয়েছে। তিনি ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফিরছিলেন। পথে এই দুর্ঘটনা ঘটে।

উদ্ধারকারী মাহফুজ বলেন, মোটরসাইকেলে যাত্রাবাড়ীর দিকে যাওয়ার সময়ে সায়দাবাদ বরাবর হানিফ ফ্লাইওভারের উপর পড়ে ছিলেন সেলিম। এসময় স্থানীয়দের সহায়তায় তাকে আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

একাত্তর/আরএ
পবিত্র ঈদুল আজহার সপ্তম দিনেও রাজধানীমুখী মানুষের ঢল অব্যাহত রয়েছে। ঈদের ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে লঞ্চযোগে ঢাকায় ফিরছেন হাজারো মানুষ। 
বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হাসান শুভর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘরের ভেতর থেকে পঁচা গন্ধ বের হওয়াতে আশপাশের প্রতিবেশীরা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা...
রাজধানীর নতুন বাজার সংলগ্ন নর্দ্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি দূরপাল্লার বাস রোড ডিভাইডার ভেঙে বিপরীত লেনের আরেকটি বাসে ধাক্কা দিয়েছে। এতে এক দম্পতিসহ অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও...
রাজধানীর কালশী বস্তিতে লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ১৫টি ইউনিট কাজ করছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর