কলম্বিয়াকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ব্রাজিল

আপডেট : ০৯ জুলাই ২০২১, ০৯:২৬ এএম

দুই মার্তিনেজের যাদুতে কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনা। টাইব্রেকারে ৩-২ গোলে কলম্বিয়াকে হারালো মেসি বাহিনী। রোববার (১১ জুলাই) কোপার ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে লড়বে আলবিসেলেস্তা। 

শেষ থেকে এবার শুরুতে ফিরলেও দুরন্ত আর্জেন্টিনার দেখা মেলে সাত মিনিটের মাথাতেই মেসি ম্যাজিক; ওর অ্যাসিস্ট করা বলটা জালে পাঠান লাওতারো মার্তিনেজ। এই ১-০ গোলেই প্রথমার্ধ শেষ করে লিওনেল মেসি অ্যান্ড কোং। বিরতির কৌশল বদলে আক্রমনের ধার বাড়ায় কলম্বিয়া। 

এরপর প্রথমার্ধ জুড়ে মন্থর গতিতে এগিয়ে চলেছে খেলা; আক্রমণ জালে নয়; কখনো হয়ে গায়ে গায়ে, পায়ে পায়ে; তাই ম্যাচ শেষে হয়েছে ফাউলের রেকর্ড, দুই দল মিলে ৪৭ ফাউল, ২৭ কলম্বিয়া আর ২০ আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধে কলম্বিয়ার গতি বাড়ে, ক্ষতির মুখে পরে মেসি শিবির। আর্জেন্টিনার জয়ের আশায় জল ঢেলে দিয়ে অবিশ্বাস্য একটি গোল করেন কলম্বিয়ার লুইজ দিয়াজ; কূল আর শ্যাম দুই-ই যাওয়ার দশা।

নির্ধারিত সময়ে ম্যাচ ১-১ ড্র থাকে। খেলা গড়ায় টাইব্রেকারে। কলম্বিয়ার তিনটি শট ঠেকিয়ে জয়ের নায়ক বনে যান আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। 

image

আরও পড়ুন: স্পেনকে বিদায় জানালো ইতালি

উত্তেজনার পারদ তখন আকাশ ছোঁয়া, এই বুঝি টিকিটটা মিলে যাবে; এই যাবে খোয়া; শঙ্কার সুর চাপিয়ে টাইব্রেকার; কলম্বিয়ার প্রথম শটটটাই জাল খুঁজে নেয়, টেনশনটা আরো বাড়ে।

এরপরই আসে মেসির পালা, বলটা জালে জড়াবে তো? নাকি গন্তব্য খুঁজবে অন্য কোথাও। অতীত রেকর্ড সেই শঙ্কাটাও জাগাচ্ছিলো বারবার। তবে আশঙ্কা উড়িয়ে খেলটা দেখালেন জাদুকর, এলএম টেনের পায়ের জাদুতে বিভ্রান্ত কলম্বিয়ার গোলবারের প্রহরী।

পরেরবারে কলম্বিয়ার শট আটকে দিয়ে ত্রাতা হলেন আর্জেন্টাইন গোল রক্ষক অ্যামিলিয়ানো মার্তিনেজ, তবে স্বস্তিটা অস্বস্তিতে রূপ দেয় ডি পল; আগের ম্যাচে গোল করা মানুষটাই এবার খেই হারালেন।

তবে, সমানে টক্কর দিয়ে ফের পেনাল্টি মিস করলেন কলম্বিয়ার মিনা। কিন্তু আর্জেন্টিনা আর ভুল করেনি, সবগুলো শটই মিলিয়ে গেছে জালে। আর তাতেই মিলে গেছে মুক্তি, অনেক আরাধ্য কোপার ফাইনালে মেসি।

image


দুই দলের মরিয়া চেষ্টা নির্ধারিত সময়ে কেবলে কার্ডের দৌরাত্ম্য বেড়েছে, ১০ হলুদ কার্ডে ইয়েলো হয়ে ফুটবলের মাঠ; তবে গোল বাড়েনি; যদিও শেষ অব্দি ভাগ্য দেবতা মেসিদের নিরাশ করেনি, টাই ভাঙার খেলায় জয় তুলে দিয়েছে ওদের থালায়।

রোববার ফাইনালে দেখা হতে চলেছে দুই চিরশত্রু ব্রাজিল আর আর্জেন্টিনার। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এবার কাপ যাবে কার ঘরে? 





একাত্তর/এসজে 


২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল হেরে ট্রফি হাতছাড়া করার পর এবার বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে আর্জেন্টিনা ফুটবল দল! নিউ জার্সির স্টেডিয়ামে স্প্যানিশ ব্রিগেড যখন...
২০২৬ বিশ্বকাপ ফাইনালের পুরস্কার বিতরণী মঞ্চে ঘটে গেল বিশ্ব ক্রীড়াঙ্গনের অন্যতম এক নাটকীয় ও বিতর্কিত ঘটনা! স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে যখন মেডেল নেওয়ার জন্য একে একে মঞ্চে উঠছিলেন...
বিএনপি উন্নয়নের কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে এবং সংস্কারের কথা শুনলেই দলটির ‘গায়ে আগুন লেগে যায়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। 
ভারতের জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল আন্দোলনের মধ্যে অনশনরত বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে হাসপাতালে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।...
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর