স্পেনকে বিদায় জানালো ইতালি

আপডেট : ০৭ জুলাই ২০২১, ১১:৪৩ এএম

স্পেন নামের দেয়ালটাও শেষমেষ টপকে গেল ইতালি। ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে টাইব্রেকারে গড়ানো ম্যাচে লুইস এনরিকের দলকে ৪-২ ব্যবধানে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে ইতালি। প্রথমবারের মতো কোনো মেজর টুর্নামেন্টের সেমিফাইনাল থেকে ছিটকে গেল স্প্যানিশরা। 

ভাগ্যের পরিহাস কিংবা নিছক কাকতাল, কোনো কথাতেই যেন ব্যাখ্যা করা যায়না এই ঘটনা। দানিয়েল ওলমোর অ্যাসিস্ট থেকে আলভেরো মোরাতার গোলে ম্যাচের ৮০ মিনিটে সমতায় ফিরেছিল স্পেন, ঠিক সেই দুজনই টাব্রেকারে এসে করলেন মিস।

তাতেই সেমিফাইনাল থেকে বাজলো স্পেনের বিদায়ঘণ্টা, যেটা স্প্যানিশদের ইতিহাসেই কোনো বড় টুর্নামেন্টে এই প্রথম। এর আগে চার ইউরো আর এক বিশ্বকাপের সেমিতে উঠে ওরা জিতেছিল প্রতিবারই। অন্যদিকে ১৯৬৮ সালের পর আরো একবার ইউরো ট্রফি ঘরের তোলার শেষ ধাপে পৌঁছে গেল আজ্জুরিরা। 

image

আরও পড়ুন: কলম্বিয়াকে হারিয়ে ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ আর্জেন্টিনা

মঙ্গলবার (৬ জুলাই) ওয়েম্বলি স্টেডিয়ামের ম্যাচে স্পেন বস লুইস এনরিকের একাদশ দেখে ধাক্কা খেয়েছেন অনেকেই। যে মোরাতাকে নিয়ে এতো আলোচনা তাকে সেরা একাদশেই রাখা হয়নি। তবে ওই দল নিয়েই আসর জুড়ে ছড়ি ঘোরানো মানচিনির ইতালিকে ঠিকই চেপে ধরেছিল ওরা। ম্যাচের ৭০ শতাংশ সময় বলের দখল রেখেছিল স্পেন। 

কিন্তু গোল না হলে এসবের আর দাম কই? সেই গোলের জন্য অপেক্ষা ঘণ্টাখানেকের। প্রথম লিডটা নিলো ইতালি। দারুণ এক কাউন্টার অ্যাটাক থেকে বল বানালেন সিরো ইমোবিলে, ফিনিশিং টাচ ফেদেরিকো চিয়েসার। 

image

আরও পড়ুন: বাংলাদেশ-জিম্বাবুয়ে একমাত্র টেস্ট শুরু দুপুর দেড়টায়

গোল খাওয়ার পর এনরিকের ট্যাকটিক্সে পরিবর্তন, ৬২ মিনিটে ফেরান তোরেসের বদলি নামেন মোরাতা। ম্যাচের ৮০ মিনিটে দলকে সমতায় ফেরান আতলেতিকো মাদ্রিদ অ্যাটাকার। এই ১-১ স্কোরলাইনেই শেষ হয় ১২০ মিনিটের প্লেইং টাইম। 

টাইব্রেকারে ইতালির হয়ে প্রথম স্পট কিকটা মিস কোরলেন লোকাতেল্লি, তাতেই যে ওয়েম্বলিতে ফিরে ফিরে আসছিল ২০০৮ ইউরোর স্মৃতি। সেবার এই স্পেনের বিপক্ষেই কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছিল ইতালি। 

তবে এবারে আর বিপদ হয়নি কোনো। জর্গিনহোর শটটা জালে পৌঁছানোর সাথে সাথেই ফাইনালে ওঠার উল্লাসে মাতে আজ্জুরিরা। এনিয়ে টানা ৩৩ ম্যাচ অপরাজিত ওরা। গেল ১৪ ম্যাচের সবকটায় জিতেছে মানচিনির দল। সবচেয়ে বেশি ৩৫ ম্যাচ আনবিটেন থাকার রেকর্ডটা অবশ্য এখনো যৌথভাবে স্পেন আর ব্রাজিলের দখলে। 


একাত্তর/এসজে 

রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর