বাংলাদেশ-জিম্বাবুয়ে একমাত্র টেস্ট শুরু দুপুর দেড়টায়

আপডেট : ০৭ জুলাই ২০২১, ১০:৫৩ এএম

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে আজ হারারেতে মাঠে নামবে বাংলাদেশ। খেলা শুরু হবে দুপুর দেড়টায়।

তবে দলের জন্য দুঃসংবাদ, ইনজুরির কারণে এই ম্যাচ খেলতে পারছেন না দলের সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল। তার জায়গায় সাদমান ইসলাম আর সাইফ হাসান হতে পারেন ওপেনিং জুটি। 

সেই সাথে সবচেয়ে বড় স্বস্তি নিয়ে দলে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। চলতি বছর টেস্টে এখনো জয়ের মুখ দেখেনি মুমিনুল হকের দল, তাই নিজেদের সেরাটা দিয়েই হারারেতে জয়ের গল্প লিখতে চায় টাইগাররা। 

অন্যদিকে, নিজেদের কন্ডিশন কাজে লাগিয়ে বাংলাদেশকে হারাতে মুখিয়ে আছে জিম্বাবুয়ে। ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে অধিনায়ক সিরিজ নিয়ে টেলর বলেন, ‘‘বাংলাদেশের বিপক্ষে খেলা অবশ্যই চ্যালেঞ্জিং। তবে আমরাও ভালো করার আশায় আছি।’’

আরও পড়ুন: কলম্বিয়াকে হারিয়ে ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ আর্জেন্টিনা

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: সাদমান ইসলাম অনিক, সাইফ হাসান, সাকিব আল হাসান, মুমিনুল হক সৌরভ (অধিনায়ক), মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী ও শরিফুল ইসলাম।

জিম্বাবুয়ে সম্ভাব্য একাদশ: কেভিন কাসুজা, তারিসাই মুসাকান্দা, রেজিস চাকাভা, ব্রেন্ডন টেইলর (অধিনায়ক), মিল্টন সুম্বা, টেনডাই চিসোরো, লুক জংওয়ে, ডোনাল্ড তিরিপানো, রয় কাইয়া, রিচার্ড গারাভা, ব্লেসিং মুজারাবানি


একাত্তর/এসজে 



হারারেতে জিম্বাবুয়ের বোলারদের ওপর তান্ডব চালিয়ে ওয়ানডেতে স্বাগতিকদের বিপক্ষে অস্ট্রেলিয়ার ব্যাটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির এক নতুন নজির গড়লেন বাঁ-হাতি ওপেনার ট্রাভিস হেড। সিরিজের দ্বিতীয়...
জাপানে চলমান এশিয়ান গেমসের নারী ক্রিকেটে স্বাগতিকদের দাঁড়াতেই দিল না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। শুক্রবার চতুর্থ কোয়ার্টার ফাইনালে উদীয়মান ক্রিকেট দল জাপানকে একতরফা লড়াইয়ে ৮ উইকেটের বিশাল ব্যবধানে...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন।
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব স্কুল-কলেজ আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) বন্ধ থাকবে। এদিন কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে দেয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে তীব্র হুংকার ছাড়ার পাশাপাশি এক চরম সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়ে থাকার কথা ব্যক্ত...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলাদাভাবে সাইডলাইন বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে ও মালদ্বীপের ভাইস...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর