ফকিরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ০৪:৪০ পিএম

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। সোমবার সকাল ১০টার দিকে উপজেলার টাউন নওয়াপাড়া এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মো রাকিবুল ইসলাম (২৩)। তিনি বাগেরহাটের কচুয়া উপজেলার রঘুদত্তকাঠি এলাকার শাহিন হাওলাদারের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাকিবুল বাগেরহাট থেকে মটরসাইকেল করে মোংলার দিকে যাচ্ছিলেন। ওই এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক তাকে ধাক্কায় দেয়। এতে তিনি ঘটনাস্থলে মারা যান। ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। 

কাটাখালী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে কাটাখালী হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেছে।  আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারে হস্তান্তর করা হবে। তবে ট্রাকটি পালিয়ে গেছে। রাকিবুল একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরি করতেন। 

একাত্তর/এসি
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী রংমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে পৌঁছানোর...
সুন্দরবনে দস্যু ‘সম্রাট বাহিনী’র হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। রোববার (১১ অক্টোবর) দুপুরে সুন্দরবনের শিপসা নদীর আরবানিয়া খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের...
জামালপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শাশুড়ি ও পুত্রবধূকে চাপা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুইজন। 
নিষেধাজ্ঞা অমান্য করে এবং মূল ফটক ডিঙিয়ে দিল্লির বিখ্যাত যন্তর মন্তরে প্রবেশের দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিচার বিভাগীয় জেল হেফাজতের...
ভারতের সঙ্গে বাংলাদেশ কিংবা ফ্রান্সের তুলনা টেনে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর করা ‘শাসন পরিবর্তন’ মন্তব্য নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কের জবাবে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সংসদ...
বলিউড তারকা টাইগার শ্রফকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত চাঞ্চল্যকর ও রোমহর্ষক হামলার রেশ কাটতে না কাটতেই মূল তিন শ্যুটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহুতে টাইগারের বিএমডব্লিউ...
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর