আমদানির শুরুর পর প্রতিদিনই কমছে আলুর দাম

আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ০৭:২২ পিএম

আমদানি শুরুর পর থেকে পাইকারি বাজারে প্রতিদিনই কমছে আলুর দাম। ব্যবসায়ীরা বলছেন, আমদানিটা নিয়মিত হলে স্বাভাবিক হয়ে আসবে আলুর দাম। তবে ক্যাবের বক্তব্য, মধ্যস্বত্বভোগী আর  বাজার সিন্ডিকেট রুখতে সব পণ্যেরই আমদানির অনুমতি দিতে হবে।

বাণিজ্যমন্ত্রীর বক্তব্যই সত্য; সর্বসাকুল্যে এক লাখ টন আলুও আমদানি হয়নি। এরই মধ্যে কমতে শুরু করেছে দাম। 

দাম যেহেতু পড়তির দিকে। সেহেতু বস্তা বস্তা হিমাগারের আলুর এখন ঠাঁই হচ্ছে বাজারে। পাইকারিতে বিক্রিও হচ্ছে নিচে ৩২ উপরে ৩৬ টাকা কেজি। 

কঞ্জুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান জানান, উচ্চ আমদানি শুল্ক কমাতে হবে এবং সব পণ্যের আমদানি উন্মুক্ত করতে হবে। তবেই মধ্যস্বত্বভোগী আর সিন্ডিকেটের হাত থেকে মুক্তি মিলবে।

গেলো মাস খানেক ধরেই খুচরা বাজারে হু হু করে বেড়েছে আলুর দাম। টিসিবির তথ্য বলছে, এক বছরের মধ্যে দাম বৃদ্ধির হার ৬১ দশমিক ১১ শতাংশ। খুচরা বিক্রেতারা বলছেন, পাইকারিতেই দাম বেশি। অতি ফলনের পরও এখন সরবরাহ কমের অজুহাতে আলুর দাম বাড়ছিল।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয়ের দর নির্ধারণের পরও ইচ্ছামতো দামে আলু বিক্রি করছেন ব্যবসায়ীরা। এমনকি মজুতদাররা হিমাগার থেকে বিক্রি বন্ধ রেখেছেন। পরে বাজার নিয়ন্ত্রণে আমদানির সিদ্ধান্ত নেয় বাণিজ্য মন্ত্রণালয়।

এদিকে, আমদানি শুরুর পর কমতে শুরু করেছে ডিমের দামও। সেইসাথে বাজারে শীতের সবজির সরবরাহ বাড়ছে। ফলে ধীরে ধীরে দামও চলে আসছে নাগালের মধ্যে। 

 

একাত্তর/জো
চলতি মৌসুমে প্রতি কেজি আলু সংরক্ষণে কেজিতে গুনতে হবে ৮ টাকা। হিমাগার মালিকদের সংগঠন বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়েছে।
মৌসুমের শেষ পর্যায়ে আলুর সংকটকে পুঁজি করে সর্বোচ্চ মুনাফা আদায়ের খেলায় নেমেছে মুন্সিগঞ্জের হিমাগার কেন্দ্রিক ব্যসায়ীরা।
অভিযানেও ডিমের দাম তেমন একটা কমেনি, বরং কিছু কিছু পাইকারি বাজারে ডিম বিক্রি বন্ধ অথবা কমিয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। 
আবার বিদেশি তাজা ফল, কাজু বাদামের মতো শুষ্ক ফল এবং ফলের জুস আমদানিতে কর বাড়ানোর প্রস্তাবে নাখোশ পাইকার ও আমদানিকারকরা।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর