নাশকতা পরিকল্পনার অভিযোগে জামায়াতের আমিরসহ গ্রেপ্তার ১০

আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ১০:১৭ পিএম

কুমিল্লায় নাশকতার পরিকল্পনায় বৈঠক চলছিল, এমন অভিযোগে এক উপজেলা জামায়াতের আমিরসহ ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময়  ছাত্র শিবিরের বিভিন্ন কাগজপত্র ও ১০৭টি লাঠি জব্দ করা হয়।

শুক্রবার সকালে জেলার লাকসাম উপজেলার বাকিই দক্ষিণ ইউনিয়নের বাকই গ্রামের জামিয়াতুস সুন্নাহ তাহফীজুল কুরআন মাদ্রাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

পুলিশ জানায়, মাদ্রাসায় ৪০/৫০ জন ব্যক্তি ধ্বংসাত্মক কার্যক্রম করার জ‌ন্যে  পরিকল্পনা করছিলেন। গোপন খবরে এসআই এইচএমএ লতিফ, এস আই থোয়াইছামং চাকমা নয়ন ও এএসআই দুর্জয় বড়ুয়া অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।

গ্রেপ্তার হ‌লেন- লাকসাম উপ‌জেলা জামায়া‌তের আমির মো. জহিরুল ইসলাম (৫৮), কান্দিরপাড় ইউনিয়ন জামায়াত ইসলামের আমির চেঙ্গাচাল গ্রামের আবু হানিফ (২৭), কান্দিরপাড় ইউনিয়ন জামায়াত ইসলামের সহ-সাধারণ সম্পাদক হামিরাবাগ গ্রামের মো. ওমর ফারুক (৩২), কান্দিরপাড় ইউনিয়নের ৯ নং ওয়ার্ড জামায়াত ইসলামের সভাপতি সাতবাড়ীয়া গ্রামের মো. আবুল হাশেম (৫২), জামায়াত ইসলামের কর্মী ও বাকড্ডা গ্রামের মো. নজরুল ইসলাম (৩৮), কেমতলী নোয়াপাড়া গ্রামের নুরে আলম (৩০), একই গ্রামের বেলাল হোসেন(৪০), রনচৌ গ্রামের আ. মমিন (৫৩), হামিরাবাগ গ্রামের বজলুর রহমান (৭০), শালেহপুর গ্রামের আবু তাহের (৬৬)।  

পুলিশ জানায়, এসময় তাদের কাছ থেকে জামায়াতের সদস্য (রুকন) প্রার্থী ফরম একটি, ওয়ার্ড সংগঠনের রিপোর্ট ফরম দুই ফর্দ, ছাত্রশিবিরের বিজরা সাংগঠনিক শাখার ষান্মাষিক রিপোর্ট-২০১৯ একটি রেজিস্টার, ছাত্রশিবিরের বিজরা সাংগঠনিক শাখার বার্ষিক রিপোর্ট-২০১৯ একটি রেজিস্টার, ছাত্রশিবিরের বিজরা সাংগঠনিক শাখার বার্ষিক প্রতিবেদন-২০২০ একটি রেজিস্টার, ছাত্রশিবিরের বরুড়া উপজেলা পূর্বের বার্ষিক প্রতিবেদন-২০২১ একটি রেজিস্টার, ১০৭টি বিভিন্ন সাইজের লাঠি জব্দ করা হয়।

লাকসাম থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মাহফুজ ব‌লেন, বিশেষ আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে জেল হাজাতে পাঠানো হয়েছে।

একাত্তর/এসি
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাসদস্যরা গত ১৮ মাস মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের এই...
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর