সহিংসতা-নাশকতার ঘটনায় ৩৫০ জন আটক: র‍্যাব 

আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ০৪:১৫ পিএম

বিএনপি-জায়ামাতের মহাসমাবেশে সহিংসতা ও নাশকতার ঘটনায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে তিন শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন, র‍্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন। রোববার সকালে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

পল্টনের সমাবেশে দুর্বৃত্তদের অতর্কিত  হামলা, ভাঙচুর ও পরে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, নাশকতা, যানবাহন ভাঙচুর, আগুন, ককটেল বিস্ফোরণ, বাসে পেট্রোল বোমা নিক্ষেপ, পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা, সাংবাদিক আহতসহ বিভিন্ন অপরাধের সাথে তারা জড়িত থাকায় তাদের আটক করা হয়।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক বলেন, বিএনপি-জামায়াতের ডাকা চতুর্থ দফা ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধে প্রথম দিন রোববার জানমালের নিরাপত্তা নিশ্চিতে রাজধানীতে ১৫০টি টহল টিমসহ সারা দেশে র‍্যাবের ৪৫০ টহল টিম মাঠে দায়িত্ব পালন করছে। 

রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষা ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাব কাজ করছে জানিয়ে কমান্ডার মঈন বলেন, রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে জনজীবন স্বাভাবিক রাখা ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষায় ঢাকাসহ সারাদেশে কাজ করছে এলিট ফোর্স র‍্যাব।

অবরোধে সহিংসতা ও নাশকতা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বাড়ানোর কথা জানিয়ে র‍্যাব মুখপাত্র বলেন, দুষ্কৃতকারী ও স্বার্থান্বেষী মহলের সহিংসতা ও নাশকতা প্রতিরোধ রাজধানীতে দেড় শতাধিক টহলসহ গোটা দেশে র‍্যাবের সাড়ে চার শতাধিক টহল দল মোতায়েন রয়েছে। 

মিথ্যা তথ্য ও গুজব ছড়ানোয় জড়িতদের শনাক্ত করতে সাইবার নজরদারি জোরদার করা হয়েছে জানিয়ে খন্দকার আল মঈন বলেন, হরতাল ও অবরোধকে কেন্দ্র করে দেশে একটি স্বার্থান্বেষী কুচক্রী মহল মিথ্যা তথ্য ছড়ানোর মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করছে। এ ব্যাপারে নজরদারি করা হচ্ছে।

তিনি আরও জানান, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মহাসড়কে আগুন, গণপরিবহনও ব্যক্তিগত পরিবহনে ভাঙচুর এবং আগুনসহ দেশব্যাপী বিভিন্ন ধরনের সহিংসতা ও নাশকতার ঘটনায় জড়িতদেরকে সিসিটিভি ফুটেজ, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিও ফুটেজ এবং সংশ্লিষ্ট তথ্য বিশ্লেষণ ও শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে র‍্যাব। 

আরবিএস  
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে। 
দালাল চক্রের দৌরাত্ম বন্ধে রাজধানীর তিনটি বড়ো সরকারি হাসপাতালে একযোগে অভিযান চালিয়েছে র‌্যাব-২। এসময় হাসপাতাল তিনটি থেকে ১১ জনকে আটক ও পরে সাজা দেওয়া হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের পাঁচবারের সংসদ সদস্য, সাবেক প্রতিমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট হারুন-অর-রশিদ মারা গেছেন। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর