সিরিয়ার পূর্বাঞ্চলে ইরানের দুই স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ১২:৩১ পিএম

সিরিয়ার পূর্বাঞ্চলে ইরান সমর্থিত সশস্ত্র সংগঠনগুলোর দ্বারা ব্যবহৃত দু’টি স্থাপনায় বিমান হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এক বিবৃতিতে রোববার একথা জানিয়েছেন। খবর বার্তা সংস্থা এপি'র।  

অস্টিন বলেন, ইরাক ও সিরিয়ায় মার্কিন সেনাদের বিরুদ্ধে অব্যাহত হামলার প্রতিক্রিয়ায়, পূর্ব সিরিয়ায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) এবং ইরান সমর্থিত সশস্ত্র সংগঠনগুলোর দ্বারা ব্যবহৃত স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

তিনি আরও বলেন, পর্যায়ক্রমে দেশটির আলবু কামাল এবং মায়াদিন শহরের কাছে একটি প্রশিক্ষণ কেন্দ্র ও অন্যান্য স্থাপনায়ও হামলা চালানো হয়।

তবে এসব হামলায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ইরান বা সিরিয়া কর্তৃপক্ষ। 

গেলো ৭ অক্টোবর ইসরাইল ও গাজার হামাস সরকারের মধ্যে যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন বাহিনীর ওপর হামলা বেড়েছে। ইরাক ও সিরিয়ায় মার্কিন সেনাদের লক্ষ্য করে ৪০টিরও বেশি হামলা চালানো হয়েছে। হতাহত হয়েছে ৪৫ জনের বেশি মার্কিন সেনা।  

আরবিএস  
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর