পূর্ব ভূমধ্যসাগরে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, পাঁচ সেনা নিহত

আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ০৯:৪৩ এএম

পূর্ব ভূমধ্যসাগরে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচ মার্কিন সেনা নিহত হয়েছে। মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, প্রশিক্ষণের সময় হেলিকপ্টার বিধ্বস্ত হলে হতাহতের এ ঘটনা ঘটে। 

সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। তবে নিহত সেনাদের পরিচয় এখনও জানা যায়নি। 

সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, রুটিন প্রশিক্ষণ অনুশীলনের অংশ হিসেবে রিফুয়েলিং করার সময় হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয়।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলের আগ্রাসন শুরু হলে মার্কিন সেনাবাহিনী ভূমধ্যসাগরে দু'টি বিমানবাহী রণতরীসহ ব্যাপক সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র এই অঞ্চলে তাদের তৎপরতা বাড়িয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেছেন, সেনা সদস্যরা আমাদের দেশের জন্য প্রতিদিন তাদের জীবনকে বাজি রাখছেন। আমরা আমাদের নিহত সকল যোদ্ধার পরিবারের জন্য প্রার্থনা করছি।

হেলিকপ্টারটি কোথায় ছিলো এবং কোথায় বিধ্বস্ত হয়েছে সামরিক বিবৃতিতে তা উল্লেখ করা হয়নি।

গেলো এক মাসে পূর্ব ভূমধ্যসাগরে দু'টি বিমানবাহী রণতরী, জাহাজ এবং একাধিক যুদ্ধবিমান নিয়ে গেছে যুক্তরাষ্ট্র।

ইসরায়েল এবং হামাসের মধ্যে সংঘর্ষ মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা যুক্তরাষ্ট্রের। এ কারণেই সেখানে বিমানবাহী রণতরীসহ ব্যাপক সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে দেশটি।

অন্যদিকে লেবাননের রাজনৈতিক দল হিজবুল্লাহ যেন এই সংঘাতে যোগ দিতে না পারে, তা নিশ্চিত করতে বেশ বেগ পেতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে।

আরবিএস  
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর