সংলাপের সুযোগ নেই: কাদের

আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ০২:২৯ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এগিয়ে আসার কারণে হাতে সময় না থাকায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের আর সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

তিনি বলেছেন, সংলাপ করতে হলে কাউকে বাদ দেওয়া যাবে না, শতাধিক দলের সঙ্গে করতে হবে। অনেকটা সময় পেরিয়ে গেছে, এখন সংলাপের সুযোগ নেই।

বুধবার ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সচিবালয়ে নিজ কার্যালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান কাদের। ১১টার দিকে সচিবালয়ে কাদেরের সঙ্গে বৈঠকে বসেন হাস। 

ওবায়দুল কাদের বলেন, পিটার হাস চিঠি দিতে এসেছেন। শুনেছি আরও দুই রাজনৈতিক দলের কাছেও চিঠি দিয়েছেন। এই চিঠি নিয়ে পার্টির প্রধান ও কর্মীদের সঙ্গে আলোচনা দরকার।

যুক্তরাষ্ট্র শর্তহীন সংলাপের তাগিদ দিয়েছে জানিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র সহিংসতামুক্ত ও সুষ্ঠু নির্বাচনের কথা আগেও বলেছে, আজও একই কথা বলা হয়েছে। 

জাতীয় পার্টির প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, জোর করে আমাদের সঙ্গে কোনো দলকে টেনে আনছি না। থাকা, না থাকা তাদের বিষয়।

সন্ধ্যায় তফসিল ঘোষণা হবে জানিয়ে তিনি বলেন, এটা নির্বাচন কমিশনের এখতিয়ার। এনিয়ে আওয়ামী লীগের সঙ্গে আলোচনার দরকার নাই।

 

একাত্তর/এসি
জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক সাজা চেয়ে সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে...
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তিনি জানান, ভারতের সঙ্গে যেকোনো ধরনের কূটনৈতিক জটিলতা...
জুলাই আন্দোলন দমনে তথ্যপ্রবাহ বন্ধ করতে তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ফোন করে ইন্টারনেট ধীরগতির করার নির্দেশ দিয়েছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ...
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তৎকালীন শাসকদলের সর্বোচ্চ পর্যায় থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সরাসরি হামলার নির্দেশনা দেওয়ার একটি ফাঁস হওয়া কল রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর