এক নজরে ১২ তফসিল

আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ০৭:৪৬ পিএম

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বুধবার সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশন ও বেতারে ভোটের তারিখ ঘোষণা করেন সিইসি। তফসিল অনুযায়ী ভোট হবে আগামী ৭ জানুয়ারি।

রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্র জমার শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়ন পত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। এ দিন থেকেই প্রার্থীরা প্রচার শুরু করতে পারবেন। নির্বাচনী প্রচারণার শেষ হবে ৫ জানুয়ারি সকালে।

মনোনয়নপত্র জমার জন্য ১৪ দিন সময় দেওয়া হয়েছে এবং প্রচারের জন্য ১৯ দিন সময় রয়েছে। নিয়মানুযায়ী ভোটের ৪৮ ঘণ্টা আগে প্রচার শেষ করতে হয়। সেই হিসেবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত ভোটের প্রচার চালানোর সুযোগ থাকবে।

এবার ৩০০ আসনেই ভোট হবে ব্যালট পেপারে।

এমন এক সময় সিইসি নির্বাচনের তফসিল ঘোষণা করলেন যখন সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলো আন্দোলনে রয়েছে। অন্যদিকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনে নির্বাচন করার অবস্থানে অনড়।

মার্কিন যুক্তরাষ্ট্র রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের আহ্বান জানালেও আওয়ামী লীগ বলেছে, সংলাপের সময় শেষ।

দেশের ইতিহাসে এর আগে ১১টি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যার মধ্যে তিনটি নির্বাচন হয় দুই সামরিক শাসকের অধীনে। এরমধ্যেও একটি নির্বাচন হয় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সময়ে। বাকি দুটো হয় এইচ এম এরশাদের সময়ে। বাকি নির্বাচনগুলোর মধ্যে চারটি হয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে।  

এক নজরে আগের তফসিলগুলো

দেশের প্রথম সংসদ নির্বাচন হয় ১৯৭৩ সালের ৭ মার্চ। এর ৬০ দিন আগে ৭ জানুয়ারি ঘোষণা করা হয় স্বাধীন বাংলাদেশের প্রথম সংসদ নির্বাচনের তফসিল

১৯৭৮ সালের ২ ডিসেম্বর দ্বিতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ভোট হয় পরের বছর ১৮ ফেব্রুয়ারি (পুনঃতফসিল)।

১৯৮৬ সালের ২ মার্চ ঘোষণা করা হয় তৃতীয় সংসদ নির্বাচনের তফসিল। ৪৭ দিন পর ভোট ৭ মে।

চতুর্থ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় ১৯৮৭ সালের ২৬ ডিসেম্বর। ভোট হয় ১৯৮৮ সালের ৩ মার্চ।

পঞ্চম জাতীয় সংসদের তফসিল ঘোষণা করা হয় ১৯৯০ সালের ১৫ ডিসেম্বর। ৭৮ দিন পরে ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ভোট।

১৯৯৫ সালের ৩ ডিসেম্বর ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ৫৫ দিন পর ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি (পুনঃতফসিল) ভোট হয়।

সপ্তম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় ১৯৯৬ সালের ২৭ এপ্রিল। ৪৭ দিন পর ওই বছরের ১২ জুন ভোট অনুষ্ঠিত হয়।

অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয় ২০০১ সালের ১৯ অগাস্ট। ৪২ দিন পর ১ অক্টোবর হয় ভোট।

বহুল আলোচিত নবম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয় ২০০৮ সালের ২ নভেম্বর। ভোট হয় ৪৭ দিন পর    ২৯ ডিসেম্বর (পুনঃতফসিল)।

দশম জাতীয় সংসদের তফসিল ঘোষণা করা হয় ২০১৩ সালের ২৫ নভেম্বর। এর ৪২ দিন পর ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত হয় ভোট।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় ২০১৮ সালের ৮ নভেম্বর। ৪৬ দিন পর ৩০ ডিসেম্বর (পুনঃতফসিল) অনুষ্ঠিত হয় ভোট।

কেএসএইচ
‘সুখী-সমৃদ্ধ একটি নতুন বাংলাদেশ গড়ে উঠবে’- দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটের আগে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন বিএনপি দলীয় প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মিডিয়া সেল জানিয়েছে,...
নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর শুক্রবার সন্ধ্যায় দেশের নতুন রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আইন মন্ত্রণালয় তাদের মতামত ও পর্যালোচনায় স্পষ্ট জানিয়েছে, সংবিধানের নিয়ম ও ধারা...
বাংলাদেশের রাজনীতির আকাশে ঝড়ঝাপটা এসেছে বারবার, বদলেছে স্রোত। কিন্তু প্রতিকূলতার উত্তাল সমুদ্রে যে কজন রাজনৈতিক কাণ্ডারী নিজেদের নীতি, ধৈর্য আর ত্যাগের মহিমায় অটল থেকেছেন, তাদের অগ্রভাগে মির্জা...
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। 
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর