ভোটে গাঁটছড়া বাঁধছে তৃণমূল বিএনপি ও প্রগতিশীল ইসলামী জোট

আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ০২:০৮ পিএম

এবার জোটবদ্ধ হয়ে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়তে চাচ্ছে তৃণমূল বিএনপি ও ১৫ দল নিয়ে গঠিত প্রগতিশীল ইসলামী জোট।

তৃণমূল বিএনপির প্রতীক সোনালী আশ নিয়ে নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতায় নামতে চাচ্ছে প্রগতিশীল ইসলামী জোটের প্রার্থীরা।

এ বিষয়ে অনুমতি চেয়ে নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়েছে তৃণমূল বিএনপি। সংগঠনের মহাসচিব তৈমুর আলম খন্দকারের সই করা ওই চিঠি পাঠানো হয়েছে প্রধান নির্বাচন কমিশনারের কাছে।

বিএনপি ছেড়ে তৃণমূল বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন সাবেক মন্ত্রী প্রয়াত নাজমুল হুদা। তবে দলটিতে সম্প্রতি যোগ দেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রসচিব শমসের মবিন চৌধুরী। তিনিই দলের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন।

আর তৃণমূল বিএনপির মহাসচিবের দায়িত্বে থাকা তৈমুর আলম খন্দকারও বিএনপির সাবেক প্রভাবশালী নেতা।

এদিকে ১৫টি রাজনৈতিক দল নিয়ে গত সেপ্টেম্বরে আত্মপ্রকাশ করে প্রগতিশীল ইসলামী জোট। চেয়ারম্যান হিসাবে এই জোটের নেতৃত্বে রয়েছেন ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল।

প্রগতিশীল ইসলামী জোটে জড়ো হয়েছে- ইসলামী গণতান্ত্রিক পার্টি, নেজামে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ গণ আজাদী লীগ, বাংলাদেশ তরীকত ফ্রন্ট, বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক লীগ, বাংলাদেশ জনমত পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী জনতা দল (বিএনজেপি)।

ইসলামী লিবারেল পার্টি, জনতার কথা বলে, বাংলাদেশ স্বাধীন পার্টি, বাংলাদেশ গণতন্ত্র মানবিক পার্টি, সাধারণ ঐক্য আন্দোলন, বাংলাদেশ ইসলামিক গণতান্ত্রিক লীগ ও বাংলাদেশ ইসলামিক ডেমোক্রেটিক ফোরাম।  

ইসিতে পাঠানো তৃণমূল বিএনপির চিঠিতে বলা হয়েছে, প্রগতিশীল ইসলামী জোট নেতাদের সঙ্গে আলোচনা করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রগতিশীল ইসলামী জোটের সব প্রার্থী তৃণমূল বিএনপির প্রতীক সোনালী আশ নিয়ে ভোটে অংশ নেয়ার সিদ্ধান্ত হয়েছে।

‘অতএব, প্রগতিশীল ইসলামী জোটের প্রার্থীগণ তৃণমূল বিএনপির সোনালী আশ প্রতীকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের নিমিত্তে প্রয়োজনীয় সার্বিক ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।’ 

আরবি
সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী সরকারি চাকরি থেকে অব্যাহতির নির্দিষ্ট সময়সীমা পার না...
শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের (ইসি) কাছে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার প্রত্যাশা জানিয়েছে বিএনপি। 
নিশ্চিত পরাজয়ের মুখে একটি দল দেশের বিভিন্ন স্থানে টাকা দিয়ে ভোট কেনা ও জাল ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের লক্ষ্যে নির্বাচনী এলাকাগুলোতে জনসভা, মিছিল ও শোভাযাত্রার ওপর কঠোর...
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর