অবশেষে আত্মসমর্পণ করলেন জ্যাকব জুমা

আপডেট : ০৮ জুলাই ২০২১, ০১:৫৭ পিএম

শেষ পর্যন্ত পুলিশে আত্মসমর্পণ করলেন দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা (৭৯)। জুমা দেশটির একমাত্র সাবেক প্রেসিডেন্ট, যিনি কারাভোগ করতে আত্মসমর্পণ করলেন। গত ২৯ জুন আদালত অবমাননার দায়ে জুমার ১৫ মাসের কারাদণ্ড হয়।  

বৃহস্পতিবার (৮ জুলাই) সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ক্ষমতায় থাকাকালেই জুমার বিরুদ্ধে দুর্নীতির বিভিন্ন অভিযোগ ওঠে। তদন্তের জন্য ফেব্রুয়ারি মাসে জুমাকে তলব করে আদালত। কিন্তু সে সময় আদালতে হাজির হননি তিনি। 

পরে আদালত অবমাননার দায়ে গত ২৯ জুন জুমার ১৫ মাসের কারাদণ্ড দেয় দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ আদালত। স্বেচ্ছায় পুলিশে ধরা দিতে পাঁচ দিনের সময়ও বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু রোববার (৪ জুলাই) রাতে ওই সময়সীমা শেষ হলেও আত্মসমর্পণে অস্বীকৃতি জানান জুমা। 

করোনা ভাইরাসের মধ্যে কারাগারে যেতে রাজি ছিলেন না ৭৯ বছর বয়সী জুমা। করোনার মধ্যে কারাগারে গেলে মৃত্যুর ঝুঁকিতে পড়বেন, এমন শঙ্কার কথাও জানান তিনি। 

বুধবার (৭ জুলাই) দক্ষিণ আফ্রিকার পুলিশ আবারও মধ্যরাতের মধ্যে আত্মসমর্পণ করতে বলেন জুমাকে। পুলিশের এমন হুঁশিয়ারির পর মধ্যরাতে আত্মসমর্পন করেন তিনি। 

জ্যাকব জুমা ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, কোয়া-জুলু নাটাল প্রদেশে নিজের বাসভবনের কাছেই এক কারাগারে দণ্ড ভোগ করতে গিয়েছেন জুমা। 

এর আগে ক্ষমতায় থাকাকালেই জুমার বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ ওঠে। এসব অভিযোগ তদন্ত করছিলেন দেশটির উপপ্রধান বিচারপতি রেমন্ড জোনডো। তদন্তের জন্য গত ফেব্রুয়ারিতে জুমাকে আদালতে তলব করা হলেও তিনি হাজির হননি। এ কারণে আদালত অবমাননার দায়ে তাঁকে ১৫ মাস কারাবাসের এই দণ্ড দেওয়া হয়।

আরও পড়ুন: গুগল, ফেসবুক ও টুইটারের বিরুদ্ধে ট্রাম্পের মামলা

উল্লেখ্য, ৯ বছরের শাসন শেষে ২০১৮ সালে ক্ষমতা থেকে পদত্যাগ করেন জুমা। দুর্নীতি এবং দক্ষিণ আফ্রিকার রাজনীতিতে ব্যবসায়ীদের অংশগ্রহণের রাস্তা অনেকটা প্রশস্ত করে দেন তিনি। এছাড়া ভারতীয় বংশোদ্ভূত 'গুপ্ত পরিবার' নামে একটি ব্যবসায়ী পরিবারকে নানা রাজনৈতিক সুযোগ-সুবিধা দিয়েছেন তিনি। ভারতের উত্তর প্রদেশের সাহারানপুরের তিন ভাই অজয় গুপ্ত, অতুল গুপ্ত ও রাজেশ ওরফে টনি গুপ্ত দক্ষিণ আফ্রিকায় ব্যবসা শুরু করেন ১৯৯৩ সালে। জুমার শাসনামলে সরকারি বড় বড় প্রকল্পের কাজ দেওয়া হয় গুপ্ত পরিবারকে। অভিযোগ আছে, জুমার মাধ্যমে এই পরিবারই দক্ষিণ আফ্রিকার বড় বড় সিদ্ধান্তগুলো নিতো।


একাত্তর/আরবিএস  

ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হোটেলে বুধবার এক ভয়াবহ ও বিধ্বংসী অগ্নিকাণ্ডে কমপক্ষে ২১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই বিদেশি নাগরিক। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির রাজধানীতে ঘটে যাওয়া...
ভারতের নয়াদিল্লির মালভিয়া নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই বিদেশি।
গত এপ্রিল মাসে কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতিকে এক ফুঁৎকারে উড়িয়ে দিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হয়েছে। গত মঙ্গলবার রাতে আমেরিকা এবং ইরান এক অলিখিত ও নজিরবিহীন মহাসংঘাতের...
ট্রাম্প প্রশাসন গতকাল মঙ্গলবার ৬০টি দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছে। 
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর