আট ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল শুরু

আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ০২:১৩ পিএম

টাঙ্গাইলে রংপুর এক্সপ্রেস ট্রেনের একটি বগির চার চাকা লাইনচ্যুত হয়ে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল চলাচল বন্ধ ছিল। উদ্ধারকারী দলের তৎপরতায় দীর্ঘ আট ঘণ্টা পর দুপুর একটার পর থেকে ওই রুটে রেল চলাচল স্বাভাবিক হয়েছে।

টাঙ্গাইল রেল স্টেশনের মাস্টার অনিক সাংবাদিকদের বলেন, রংপুর থেকে ছেড়ে আসা রংপুর এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। পরে ঢাকা থেকে উদ্ধারকারী টিম সাড়ে ১০টায় আসার পর দুপুর  একটার পর থেকে চলাচল স্বাভাবিক হয়।

তিনি জানান, ট্রেনের বাকি অংশ অন্য একটি ইঞ্জিন দিয়ে ঢাকায় নেওয়া হবে। আর বিকল হওয়া বগিটি টাঙ্গাইল স্টেশনে রাখা হবে। 

এর আগে ভোর চারটা ৫৭ মিনিটে রংপুর থেকে ছেড়ে আসা আসা রংপুর এক্সপ্রেস ট্রেনটি টাঙ্গাইলের সদর উপজেলার বেতর এলাকায় পৌঁছালে লাগেজবাহী একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল চলাচল বন্ধ হয়ে যায়। পরে সকাল সাতটায় ঢাকা থেকে একটি কমিউটার ট্রেন এসে লাইনচ্যুত ট্রেনের যাত্রীদের নিয়ে যায়। 

একাত্তর/এসি
টাঙ্গাইলের মধুপুরে একটি পরিত্যক্ত টয়লেটের কুয়ো বা গর্তে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে একই পরিবারের চারজন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে...
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলছেন, বর্তমান সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকার প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা।
টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলার দুই গ্রামের সংঘর্ষে একজন নিহত হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ১৪৪ ধারা জারি করলেও তা উপেক্ষা করে আবারও দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে পাল্টাপাল্টি হামলা,...
মৌলভীবাজারে মালবাহী ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। এরপর থেকে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর