রাজধানীর মিরপুরে বাসে আগুন দেয়ার অভিযোগে যুবদলের চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব। ওই চারজন টাকার বিনিময়ে বাসে আগুন দিয়ে ভিডিও ধারণ করে সেই ভিডিও শীর্ষ নেতাদের কাছে পাঠাতেন বলে র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে।
মিরপুরের কালশীতে গত শনিবার বসুমতি পরিবহনের একটি বাসে আগুন দেয়ার ঘটনায় যুবদলের ওই চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
গ্রেপ্তার হওয়া চারজন হলেন- আল মোহাম্মদ চাঁন, মো. সাগর, মো. আল আমিন রুবেল ও মো. খোরশেদ আলম।
কমান্ডার খন্দকার আল মঈন বলেন এই চারজনই যুবদলের সঙ্গে জড়িত। শনিবার রাতে কালশীতে বসুমতি পরিবহনের বাসে আগুন দেয় তারা।’
র্যাব কর্মকর্তা জানান, শীর্ষনেতাদের নির্দেশে আগুন দেয়ার পরিকল্পনা হয়। মোটরসাইকেল থেকে পেট্রোল সংগ্রহ করে বাসে আগুন দেয় তারা। এজন্য নেতাদের কাছ থেকে অর্থ পান অভিযুক্তরা।
আর বাসে আগুন দেয়ার পর বিডিও ধারণ করে ওই ভিডিও আবার নেতাদের হোয়াটসঅ্যাপে তারা পাঠিয়ে দিতেন বলে র্যাব কর্মকর্তা জানান।
জনগণকে পুড়িয়ে কিছু অর্জন করা যায় না: প্রধানমন্ত্রী