ভোট পেছালে আওয়ামী লীগের আপত্তি নেই: কাদের 

আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ০২:৩০ পিএম

জাতীয় পার্টির দাবি মেনে ভোটের তারিখ পেছানো হলে আওয়ামী লীগ আপত্তি করবে না বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, ‘জাতীয় পার্টি নির্বাচন পেছানোর দাবি করেছে। এটা নির্বাচন কমিশনের বিষয়। তারা যদি করে আওয়ামী লীগের আপত্তি নাই।’

কমনওয়েলথের প্রাক নির্বাচনী দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে বুধবার তেজগাঁওয়ের আওয়ামী লীগ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের।

গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ভোট হবে ৭ জানুয়ারি।

এদিকে রোববার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন পেছানোর অনুরোধ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্টপোষক রওশন এরশাদ।

এদিন আসন্ন ভোটে বিভিন্ন রাজনৈতিক দলে অংশগ্রহণ করা ও না করার বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, ‘একটা দল না আসলেই নির্বাচন অংশগ্রহণ মুলক হবে না, এটা ঠিক না। বাকি দলগুলোকে উপেক্ষা করবেন কীভাবে।’  

বর্তমান সরকারের পদত্যাগের এক দফা দাবিতে হরতাল অবরোধের কর্মসূচিতে অনড় রয়েছে বিএনপি ও তাদের সমমনা দলগুলো।

নির্বাচনের তফসিলও প্রত্যাখ্যান করে ভোট বয়কটের ঘোষণা দিয়েছে বিএনপি। তাদের চলমান আন্দোলন সহিংস রূপ ধারণ করেছে। প্রতিদিনই দেশের বিভিন্নস্থানে যানবাহনে আগুন দেয়ার ঘটনা ঘটছে।

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে। তাই যারা সন্ত্রাসী কাজ করছে, নিষেধাজ্ঞা এলে তাদের ওপর আসবে।

আরবি 
সরকার কোনো রাজনৈতিক দলের রাজনীতি জোর করে বন্ধ করতে চায় না, বরং আইনের মাধ্যমেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি...
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের দমাতে তৎকালীন সরকারের পক্ষ থেকে স্নাইপার রাইফেল ব্যবহার করা হয়েছিলো বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এছাড়া...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাস্তায় নামলে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আবারও প্রাসঙ্গিক করার চেষ্টা হচ্ছে। জনগণকে নিয়ে তা প্রতিহত করা হবে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর