নৌকার পুরনো মাঝিরা আবার ভোটের মাঠে

আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ০৫:২৭ পিএম

একাদশ সংসদ নির্বাচনে দলের মনোনয়নের তালিকা থেকে বাদ পড়ে মন ভেঙেছিলো যাদের এমন অনেকেই এবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

রোববার ২৯৮ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এবারের দলীয় মনোনয়নের তালিকায় একদম নতুন মুখ যেমন আছেন তেমনি আগে সংসদ সদস্য ছিলো এমন অনেককেই ফিরিয়ে আনা হয়েছে। ফলে আবারও নৌকা নিয়ে ভোটযুদ্ধে নামবেন তারা।

যে ১৯ জন পুরনো নেতাকে ভোটের মাঠে ফিরিয়ে আনা হয়েছে, তাদের মধ্যে আছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। এছাড়া সভাপতিমণ্ডলীর আরেক সদস্য আব্দুর রহমান এবং যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ৭ জানুয়ারি ভোটের লড়াইয়ে নামতে দলের প্রতীক নৌকা ফিরে পেয়েছেন।

যুবলীগের সাবেক নেতা চয়ন ইসলাম সিরাজগঞ্জ-৬ আসন থেকে বাদ পড়েন। সেই আসনে ২০১৮ সালে তার বোন মেরিনা জাহান কবিতাকে মনোনয়ন দিয়েছিলো আওয়ামী লীগ। এবার বোনকে বাদ দিয়ে আবারও মনোনয়ন পেলেন ভাই।

অন্যদের মধ্যে ময়মনসিংহ-৯ আসনে ২০০৮ সালে আওয়ামী লীগের টিকেটে এমপি হন আব্দুস সালাম। পরের দুই নির্বাচনে দলের মনোনয়ন পান আনোয়ারুল আবেদীন খান। আগামী নির্বাচনে সেখানে আবারও সালামকে প্রার্থী করেছে আওয়ামী লীগ।

ফিরে আসাদের মধ্যে রয়েছে, ঠাকুরগাঁও-১ আসনে ইমদাদুল হক, নীলফামারী-২ আসনে গোলাম মোস্তাফা, রাজশাহী ৫- আসনে আবদুল ওয়াদুদ দারা, সিরাজগঞ্জ-৪ আসনে শফিকুল ইসলাম।

খুলনা-১ আসনে ননী গোপাল মণ্ডল, বরিশাল-২ আসনে তালুকদার মো. ইউনুস, টাঙ্গাইল-৮ আসনে অনুপম শাহজাহান জয়, ময়মনসিংহ-৮ আসনে আবদুছ ছাত্তার, নেত্রকোনা-১ আসনে মোশতাক আহমেদ রুহী, ঢাকা-৪ আসনে সানজিদা খানম, নারায়ণগঞ্জ-৩ আসনে আবদুল্লাহ আল কায়সার, সিলেট-২ আসনে শফিকুর রহমান চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে ফয়জুর রহমান এবং নোয়াখালী-৬ আসনে মোহাম্মদ আলী।

একাদশ সংসদের ৭১ জন দলীয় সংসদ সদস্যদে এবার বাদ দিয়েছে আওয়ামী লীগ। এছাড়া ১৪ দলীয় জোট ও মহাজোটকে (বিকল্প ধারা, জাতীয় পার্টি) ছেড়ে দেওয়া ৩১টি আসনেও দলীয় প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। ফলে মোট ১০২টি আসনে আওয়ামী লীগ প্রার্থী বদল করেছে। এর মধ্যে ৭৫টি আসনে প্রথমবারের মতো সরাসরি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন প্রার্থীরা।

কেএসএইচ
জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক সাজা চেয়ে সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে...
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তিনি জানান, ভারতের সঙ্গে যেকোনো ধরনের কূটনৈতিক জটিলতা...
জুলাই আন্দোলন দমনে তথ্যপ্রবাহ বন্ধ করতে তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ফোন করে ইন্টারনেট ধীরগতির করার নির্দেশ দিয়েছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ...
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তৎকালীন শাসকদলের সর্বোচ্চ পর্যায় থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সরাসরি হামলার নির্দেশনা দেওয়ার একটি ফাঁস হওয়া কল রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা...
লা লিগায় হোসে মরিনহোর জয়রথ থামিয়ে দিল রিয়াল বেতিস। কিলিয়ান এমবাপের শেষ মুহূর্তের পেনাল্টি মিসের খেসারত দিয়ে বেতিসের কাছে ১-০ ব্যবধানে হেরে মৌসুমে প্রথম পরাজয়ের তেতো স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়...
সুনামগঞ্জে ফার্মেসিতে ডাক্তারের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সারাদেশে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ভারতের মধ্যপ্রদেশে থাকা সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে দিনের...
নেপালের প্রলয়ংকরী বন্যায় বিধ্বস্ত ত্রিশূলী থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দীর্ঘ ৯ দিন পর দুই শ্রমিককে জীবিত উদ্ধারের পর নতুন করে আশার আলো জেগেছিল। তবে, সেই আশা স্থায়ী হলো না। সুড়ঙ্গের শেষ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর