বিদেশি পর্যবেক্ষক নিয়ে আয়োজনের কথা জানালো ইসি

আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ০৩:৪৭ পিএম

আসন্ন সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য বিদেশি পর্যবেক্ষকদের নিরাপত্তা, আবাসন সেবাসহ সার্বিক প্রস্তুতির লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের সঙ্গে সভা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার নির্বাচন ভবনে ওই সভা শেষে ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, বিদেশি পর্যবেক্ষকদের নিরাপত্তাই শুধু নয়, যারা নিজ খরচে আসবেন; তারা কোন হোটেলে থাকবেন, কোন এলাকায় পর্যবেক্ষণে যাবেন এবং আমন্ত্রিত অতিথিদের তাদের নিরাপত্তা ব্যবস্থা, সব মিলিয়ে কমপ্লিট সিদ্ধান্ত নিতে এ সভা করা হয়েছে।

সচিব জানান, সার্বিক বিষয়ে বিমান মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয় বিমানবন্দর কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে এ সভা হয়েছে। এটা একটা গতানুগতিক সভা। কেননা প্রতিটি সংসদ নির্বাচনের পূর্বেই এই ধরনের সভা হয়। এতে করণীয় কী, আবাসন, বিদেশি পর্যবেক্ষকদের নিরাপত্তা এসব নিয়ে সভা হয়ে থাকে। তার আলোকেই আজকের সভা হয়েছে।

সংসদ নির্বাচন পর্যবেক্ষণে বিদেশিরা আবেদন করলেই ভিসা পাবেন-এমনটা নিশ্চিত নয়। পররাষ্ট্র মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলেও জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব।

তিনি জানান, ৭ জানুয়ারির নির্বাচনকে সামনে রেখে কত সংখ্যক বিদেশি সাংবাদিক, পর্যবেক্ষক ও আমন্ত্রিত অতিথি আসছেন তা চূড়ান্ত হবে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে।

বিদেশি ব্যক্তি, সাংবাদিক ও বিভিন্ন প্রতিষ্ঠান; যারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে আসবেন, তাদের আসার পর থেকে দেশে ব্যবস্থাপনা সংক্রান্ত যেসব দপ্তর, মন্ত্রণালয় সম্পৃক্ত এ সভা তাদের সঙ্গে বলে জানান সচিব।

তিনি বলেন, এই সভার মূল উদ্দেশ্য ছিলো নির্বাচন কমিশনের যে বৈদেশিক পর্যবেক্ষক নীতিমালা আছে, তা অনুসরণ করে যারা নিজ খরচে পর্যবেক্ষণ করতে চান তাদের আগমন এবং ইসি থেকে যাদের আমন্ত্রণ জানানো হয়েছে, সেই আমন্ত্রিত মেহমানদের কীভাবে একটি নিরবচ্ছিন্ন সেবা দেওয়া।

ইসির প্রস্তুতির বিষয়ে সচিব বলেন, বিদেশি মেহমানদের জন্য বিমানবন্দরে আমরা একটা হেল্প ডেস্ক করি, যেন সহজেই ইমিগ্রেশন সম্পন্ন করে নির্ধারিত হোটেলে যাবেন। সেখানেও একটা হেল্প ডেস্ক করে থাকি, সেখান থেকে তারা যেন নির্বাচন সংক্রান্ত তথ্য সাংবাদিকরা নিতে পারেন। সভায় তারা কোন হোটেল থাকবেন, তা চূড়ান্ত হয়েছে। তাদের নিরাপত্তার বিষয়টিও চূড়ান্ত হয়েছে। হঠাৎ অসুস্থ হলে স্বাস্থ্যসেবার বিষয়টি আলোচনা হয়েছে।

এক প্রশ্নের জবাবে ইসি সচিব মো. জাহাংগীর আলম জানান, ‘যেসব বিদেশি পর্যবেক্ষক নিজেদের খরচে আসবেন তারা ৭ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। আর ইসির আমন্ত্রিতরা ১৫ ডিসেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবেন। সেক্ষেত্রে নিজ খরচে বিদেশি পর্যবেক্ষকদের সংখ্যা ৭ ডিসেম্বরের পর এবং আমন্ত্রিত অতিথি কতজন আসছেন তা ১৬ ডিসেম্বরের পর জানা যাবে।

ইতিমধ্যে বিভিন্ন দেশ ও সংস্থার ৮৭ জন পর্যবেক্ষক ভোট পর্যবেক্ষণের জন্য আবেদন জানিয়েছে। আর ৩৮টি দেশ ও চারটি সংস্থাকে আমন্ত্রণ জানিয়েছে ইসি।

সচিব বলেন, কত জন আসবেন, কোন ক্যাটাগরির আসবেন, সে অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। যেমন-অতিথি প্রধান নির্বাচন কমিশনার হলে একরকম, আর সচিব হলে আরেক রকম হবে, আবার নির্বাচন কমিশনার হলে নিরাপত্তা একরকম হবে। কাজেই কারা আসবেন, তা না জানা পর্যন্ত নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করে বলতে পারবো না। তবে তাদের নিরাপত্তাসহ সব ব্যবস্থাই সুন্দরভাবে করা হবে।

বিদেশি পর্যবেক্ষকদের আবেদন পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে নীতিমালা অনুযায়ী যাদের অনাপত্তি থাকবে, তাদের অনুমোদন দেবে কমিশন।

কেএসএইচ
আসন্ন স্থানীয় নির্বাচন উপলক্ষে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের সুযোগ রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী...
চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত যেসব নাগরিক ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন, তাদের নিয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই ভোটার তালিকা অনুসারেই স্থানীয়...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনসহ দেশের ১১টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে কোনো ধরনের ভুল ছিলো না বলে নিশ্চয়তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ভোটের ফল নিয়ে সব জায়গায় কিছু অভিযোগ থেকেই...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর