পদত্যাগ করা তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন

আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ০৩:৪৯ পিএম

পদত্যাগ করা টেকনোক্র্যাট তিন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।

বুধবার এই তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করে রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপন জারির পর দপ্তর পুনর্বণ্টনের কথা জানালেন মন্ত্রিপরিষদ সচিব।

মাহবুব হোসেন বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব থাকবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাচ্ছেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

আর পরিকল্পনা মন্ত্রণালয়ে পূর্ণমন্ত্রী থাকায় সেখান নতুন করে দায়িত্ব দেওয়া হচ্ছে না বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

বুধবারই এ বিষয়ে প্রজ্ঞাপন হবে বলেও জানিয়েছেন তিনি।

ভোটের তফসিল ঘোষণার পর গত ১৯ নভেম্বর পদত্যাগপত্র জমা দেন টেকনোক্র্যাট তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর তিন উপদেষ্টা।

এরা হলেন- বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

আর পদত্যাগ করা প্রধানমন্ত্রীর উপদেষ্টারা হলে- অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীর বিক্রম এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।

এই ছয়জনের পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করার পর তার আদেশে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।  

আরবি 
মন্ত্রিপরিষদ সচিব ড. মো. নাসিমুল গনি এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে। দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগের দিন সোমবার (১৭ আগস্ট)...
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। গুরুতর স্বাস্থ্যগত কারণে তিনি আজ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের (বীর বিক্রম) কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান।
বৈশ্বিক জ্বালানি সঙ্কট ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে ব্যয় সাশ্রয়ে একগুচ্ছ কঠোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী রোববার (৫ এপ্রিল) থেকে সরকারি ও স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস সকাল ৯টা...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর