প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্পে গাফিলতি সহ্য করা হবে না: প্রকল্প পরিচালক

আপডেট : ১০ জুলাই ২০২১, ০৯:৪৫ এএম

প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্পে কোনো ধরণের গাফিলতি সহ্য করা হবে না বলে জানিয়েছেন আশ্রয়ণ প্রকল্পের পরিচালক মাহবুব হোসেন। 

শুক্রবার মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের একটি আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। 

এসময় তিনি বলেন, বিশাল এই প্রকল্পের তুলনায় অভিযোগের পরিমাণ খুবই কম হলেও প্রতিটি অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। 

মুন্সিগঞ্জে প্রকল্প এলাকায় সুবিধাভোগী ও স্থানীয়রা  জানিয়েছেন, নতুন মাটি ভরাট করেই এক ফুটের গাঁথুনি দিয়ে নির্মাণ করা ঘরগুলো  এখনও কোনো পরিবারের হাতে তুলে দেওয়া হয়নি। তবে নিম্নমানের সামগ্রী দিয়ে ঘর নির্মাণ করায় খুলে যাচ্ছে ইট। 

আদারা ইউনিয়নের চেয়ারম্যান শামসুল কবীর মাস্টার বলেন, মুন্সীগঞ্জের প্রকল্পে অনিয়ম ও অবহেলার কারণে ইউএনও, এসিল্যান্ড ও বাস্তবায়নকারী কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে। 

আরও পড়ুন: ফেরিতে যাত্রী ও যাত্রীবাহী যান পারাপার বন্ধে নির্দেশ

তবে চেয়ারম্যান দাবি জানিয়ে বলেন, কাজ  তত্ত্বাবধান থেকে দূরে রাখা হলেও তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। 

এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ঘর বরাদ্দের তুলনায় অভিযোগের পরিমাণ খুবই কম।  তবে জড়িতদের শাস্তির চেয়ে ঘরগুলো নির্মাণ করে উপকারভোগীদের কাছে তুলে দিতে বেশি মনোযোগ দেওয়া হচ্ছে। 

ভূমিহীনদের দুই শতাংশ জমিসহ ইতিমধ্যেই এক লাখ ১৮ হাজার পরিবারের হাতে ঘর তুলে দিয়েছে সরকার। পর্যায়ক্রমে সব ভূমিহীনদের ঘরে দেওয়া হবে। 

একাত্তর/এসি

আসন্ন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ইচ্ছুক সরকারি কর্মকর্তা-কর্মচারী ও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের নিবন্ধন কার্যক্রম আগামী রোববার (২৭ সেপ্টেম্বর) থেকে...
ঘোড়া জবাই করে মাংস প্রক্রিয়াজাতের পর ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকার হোটেল-রেস্তোরাঁয় সরবরাহের অভিযোগে মানিকগঞ্জে ৯ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন। টেক্কা দিতে চান। বুকের রক্ত নিয়েছেন, আমাদের মা-বোনদের বুক খালি করেছেন। আসেন, ফাঁসির...
তিন নম্বর সতর্ক সংকেতের মধ্যেই উত্তাল সাগরে বিপদে পড়েছেন ১৮ জেলে। ট্রলারের পাখা ভেঙে যাওয়ায় চারদিন ধরে সাগরে ভাসছে তাদের মাছ ধরার ট্রলার এফবি তাওসীন।
আসন্ন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ইচ্ছুক সরকারি কর্মকর্তা-কর্মচারী ও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের নিবন্ধন কার্যক্রম আগামী রোববার (২৭ সেপ্টেম্বর) থেকে...
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক দাতব্য, জনহিতকর ও মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রাতরাশ বৈঠকে অংশ নিয়েছেন।...
মাসজুড়ে অব্যাহত সামরিক সংঘাত ও একে অপরকে ধূলিসাৎ করে দেয়ার হুমকির পর অবশেষে নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শুরু হয়েছে পরোক্ষ 'শাটল ডিপ্লোম্যাসি' বা মধ্যস্থতানির্ভর আলোচনা। গত জুলাইয়ে...
ঘোড়া জবাই করে মাংস প্রক্রিয়াজাতের পর ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকার হোটেল-রেস্তোরাঁয় সরবরাহের অভিযোগে মানিকগঞ্জে ৯ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর