চট্টগ্রামে আধা ঘণ্টার ব্যবধানে দুই বাসে আগুন, দগ্ধ এক

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৪ এএম

বিএনপি-জামায়াতের নবম দফায় ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের প্রথমদিন চট্টগ্রাম নগরীতে আধা ঘণ্টার ব্যবধানে দু'টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে একটি বাসের চালক সহকারী দগ্ধ হয়েছেন। 

রোববার রাত সাড়ে ৯টার দিকে নগরীর আকবর শাহ মাজারের সামনে ও রাত ১০টার দিকে দামপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. আবদুর রাজ্জাক বলেন, নগরীর আকবর শাহ মাজারের সামনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, এমন সংবাদ পেয়ে রাত ৯টা ৩৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের দু'টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।

এদিকে রাত ১০টার দিকে চট্টগ্রাম নগরের খুলশী থানার দামপাড়া এলাকায় রিল্যাক্স পরিবহনের একটি ডাবল ডেকারের বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের চেষ্টা চালায় অবরোধকারীরা। এ ঘটনায় মো. নাজিম উদ্দিন নামে এক  চালক সহকারী আহত হয়েছেন। 

মো. নাজিম উদ্দিন বলেন, আমরা যাত্রী নেয়ার জন্য দাঁড়িয়েছিলাম। ঠিক এই সময় হঠাৎ ১০-১২ জন ছেলে লাঠিসোঁটা হাতে আশপাশের বাসে ভাঙচুরের চেষ্টা চালায়। ওই সময় তারা চালকের ডান পাশের গ্লাস ভেঙে ফেলে এবং বাসটিতে আগুন লাগিয়ে দেয়। আগুন নেভাতে গিয়ে আমার বাঁ হাত পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভায়। সঙ্গে সঙ্গেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। তবে তাদের কাউকে চিনতে পারেননি বলে জানান তিনি।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার জানান, দুর্বৃত্তরা বাসে আগুন দিতে এসে মশাল দিয়ে রিল্যাক্স গাড়ির কাঁচ ভেঙ্গে ফেলে। এ সময় ওই গাড়ির হেলপার আহত হয়েছেন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি।

আরবিএস  
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কখনো একা চলার রাজনীতি করে না, বরং সকল শ্রেণি-পেশার...
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার চট্টগ্রাম সফরে যাচ্ছেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে উজ্জীবিত বৃহত্তর চট্টগ্রামের বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। 
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদিবাসীদের উদ্দেশে বলেছেন, কথা বলতে হবে, সোচ্চার হতে হবে, নিজেদের দাবি-দাওয়া সামনে আনতে হবে।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর