নরসিংদীতে যুবককে কুপিয়ে হত্যা

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ১০:৪৯ এএম

নরসিংদীতে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরিবারের দাবি, ইন্টারনেটের ব্যবসা নিয়ে দ্বন্দ্বে এ হত্যার ঘটনা ঘটেছে।

রোববার রাত ১০টার দিকে নরসিংদী পৌর শহরের বানিয়াছল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম আল-আমিন (৩২)। তিনি ওই এলাকার মৃত ইব্রাহিম মিয়ার ছেলে।

নিহতের পরিবার জানায়, দীর্ঘদিন ধরে একই এলাকার কাউসারের সঙ্গে ইন্টারনেট ব্যবসা নিয়ে আল-আমিনের বিরোধ চলছিল। এর জেরে তাকে হত্যা করা হয়েছে। 

তারা জানান, বানিয়াছল বিলপাড় এলাকা দিয়ে বাড়ি ফেরার পথে আগে থেকে ওত পেতে ছিল কাউসারের সহযোগীরা। তারা দেশীয় অস্ত্র দিয়ে আল-আমিনকে কুপিয়ে আহত করে। এসময় আল-আমীন দৌড়ে এক বাড়িতে আশ্রয় নিলে ওই বাড়িতে ঢুকেও তাকে চাপাতি দিয়ে এলোপাথাড়ি কোপানো হয়। পরে তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নরসিংদী সদর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কাশেম ভুঁইয়া বলেন, তদন্ত করে সব বলা যাবে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদীর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

একাত্তর/এসি
কুষ্টিয়ার খোকসা উপজেলায় মাঝরাতে অতর্কিত হামলায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে এই ঘটনা ঘটেছে।
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে (৫২) কুপিয়ে হত্যায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, আটক ব্যক্তিরা জেলার বাইরের বাসিন্দা...
কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ির সামনে উপজেলা বিএনপির সভাপতি (বর্তমানে দলীয় পদ স্থগিত) জাহেদুল আলম জাহাঙ্গীরকে (৫৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 
নরসিংদী পুকুরে গোসল করতে নেমে ডুবে গিয়ে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুরে জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহমদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর