ইউক্রেন থেকে দুঃসংবাদ শোনার জন্য প্রস্তুত থাকুন: ন্যাটো প্রধান

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৫:১৮ পিএম

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নতুন পর্যায়ে মোড় নিচ্ছে জানিয়ে মার্কিন নেতৃত্বাধীন উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটোর প্রধান ইয়েন্স স্টলটেনবার্গ বলেছেন, ইউক্রেন থেকে দুঃসংবাদ শোনার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। তবে ইউক্রেনের ভালো-মন্দ সব অবস্থাতেই তার পাশে দাঁড়াতে হবে।

জার্মান টেলিভিশন এআরডি'কে দেয়া এক সাক্ষাৎকারে শনিবার তার শঙ্কার কথা জানান স্টলটেনবার্গ। 

তিনি বলেন, ইউক্রেনের সামরিক বাহিনী গেলো কয়েক মাসে রাশিয়ার বিরুদ্ধে বড় ধরনের কোনো সফলতা অর্জন করতে ব্যর্থ হয়েছে। তবে যাই হোক না কেন পশ্চিমা দেশগুলোর ইউক্রেনের পাশে থাকা উচিত।

ন্যাটো সামরিক জোটের সমালোচনা করে তিনি বলেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের জন্য যে পরিমাণে গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম প্রয়োজন ছিলো, ইউক্রেনকে তা সরবরাহ করা সম্ভব হয়নি।

এসময় ন্যাটো সদস্যদের গোলাবারুদ উৎপাদন বাড়ানো এবং ইউক্রেনে সরবরাহের আহবান জানান তিনি।

স্টলটেনবার্গ স্বীকার করেন যে, রাশিয়ার লাগাতার আক্রমণে ইউক্রেনের ফ্রন্টলাইনগুলো গেলো কয়েক মাসে ধরে একই পরিস্থিতিতে রয়েছে। 

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, পুতিনের বিজয় শুধুমাত্র ইউক্রেনের জন্যই একটি ট্র্যাজেডি হবে না, এটি বাকি মিত্রদের জন্যও বিপদ ডেকে আনবে। আমরা যত বেশি ইউক্রেনকে সমর্থন করব, যুদ্ধ তত দ্রুত শেষ হবে।

ন্যাটো প্রধান এমন সময় এসব কথা বললেন যখন রুশ সেনারা ইউক্রেনে নতুন করে নিজেদের অবস্থান শক্তিশালী করছে।

আরবিএস  
ন্যাটো মহাসচিব মার্ক রুটের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, রোম কখনোই ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে জড়িত ছিল না।
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর