কি‌শোরগ‌ঞ্জে অপহৃত শিশু গাজীপুরে উদ্ধার, আটক এক

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ০৭:১৮ পিএম

কিশোরগঞ্জের মিঠামইন থেকে অপহৃত সাত বছরের শিশু খোকা মিয়াকে গাজীপুরের চৌরাস্তা এলাকা থেকে উদ্ধার করেছে র‍্যাব। আটক করা হয়েছে অপহরণকারী মো. রাকিবকে।

বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক আশরাফুল কবির র‌্যাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন। 

র‌্যাব কমান্ডার জানান, জেলার মিঠামইনের উপজেলার ঢাকী পূর্বহাটি গ্রামের দিদারুল ইসলাম গাজীপুরের চাকরি করেন। সেখানে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার চুয়ানো গ্রামের মৃত শফিকুলের ছেলে মো. রাকিব পরিচয় গোপন রেখে দিদারুলের সাথে সম্পর্ক গড়ে তোলেন। রাকিব একপর্যায়ে দিদারুলকে 'ধর্ম ভাই' বানিয়ে সম্পর্ক আরও গভীর করেন। ১ ডিসেম্বর রাকিব মিঠামইনের ঢাকী পূর্বহাটি গ্রামে দিদারুলের গ্রামের বাড়িতে বেড়াতে যান। সেখানে এসে দিদারুলের সাত বছরের ছোট ভাই খোকা মিয়াকে সাথে নিয়ে মিঠামইন বাজারে ঘুরতে যান রাকিব।

এ র‍্যাব কর্মকর্তা আরও জানান, দিন গড়িয়ে রাত গভীর হলেও রাকিব ও খোকা মিয়া বাড়িতে না আসায় দিদারুল রাকিবের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে ফোনটি বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে ৪ ডিসেম্বর রাকিব তার ব্যক্তিগত মোবাইল ফোন ব্যাবহার করে দিদারুলের কাছে মুক্তিপণ দাবি করেন। মুক্তিপণ না দিলে খোকা মিয়াকে জীবিত পাওয়া যাবে না বলেও হুমকি দেন। 

এ ঘটনায় দিদারুল ইসলাম মিঠামইন থানায় সাধারণ ডায়েরি করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় গাজীপুরের চৌরাস্তা এলাকায় রাকিবের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালায় র‌্যাব। অভিযানের বিষয়টি আঁচ করতে পেরে অপহরণকারী রাকিব ভিকটিম খোকা মিয়াকে রেখে সেখান থেকে পালিয়ে যান। পরে র‌্যাব সদস্যরা খোকা মিয়াকে উদ্ধার করেন। 
 
এ অবস্থায় অপহরণকারী মো. রাকিবকে ধরতে র‌্যাব সদস্যরা অভিযান অব্যাহত রাখে। বুধবার দুপুরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ময়মনসিংহের কোতয়ালী থানাধীন রেল স্টেশন এলাকা থেকে অপহরণকারী রাকিবকে আটক করেন র‌্যাব সদস্যরা। 

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে আটক রাকিবকে মিঠামইন থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান কিশোরগঞ্জ র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক আশরাফুল কবির।

আরবিএস
গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দানে আসন্ন পবিত্র ঈদুল আজহার প্রধান ঈদ জামাতকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বুধবার (২৭ মে) থেকে সেখানে আইনশৃঙ্খলা রক্ষায় দুই প্লাটুন বর্ডার...
পূর্ব সুন্দরবনে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী একটি ট্রলারসহ ১২ জেলেকে অপহরণ করেছে। মঙ্গলবার (১৯ মে) দিবাগত গভীর রাতে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ফুসফুসেরচর এলাকার নদী থেকে তাদের অপহরণ করা হয়। অপহৃত...
কিশোরগঞ্জের কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে হানিফ মিয়া (৩৫) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১৩ মে) দিবাগত রাত ১২টার দিকে ফোনে স্ত্রীকে ‘আমাকে বাঁচাও’ বলে আকুতি জানিয়েছিলেন হানিফ। কিন্তু...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর