ফোনে স্ত্রীকে বলেছিলেন ‘আমাকে বাঁচাও’, সকালে মিললো মরদেহ

আপডেট : ১৪ মে ২০২৬, ০৬:১৬ পিএম

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে হানিফ মিয়া (৩৫) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১৩ মে) দিবাগত রাত ১২টার দিকে ফোনে স্ত্রীকে ‘আমাকে বাঁচাও’ বলে আকুতি জানিয়েছিলেন হানিফ। কিন্তু শেষরক্ষা হয়নি। বৃহস্পতিবার (১৪ মে) সকালে বাড়ির অদূরে একটি পতিত জমি থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচ জনকে আটক করা হয়েছে।

নিহত হানিফ মিয়া উপজেলার ফরিদপুর ইউনিয়নের আনন্দ বাজার এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে। স্বজনদের দাবি, পাড়ার জাকির হোসেন নামের এক ব্যক্তি রাতে তাকে ডেকে নেওয়ার পর এই হত্যাকাণ্ড ঘটে। ঘটনা জানাজানি হওয়ার পর সকালে উত্তেজিত জনতা অভিযুক্ত জাকিরের বাড়িতে আগুন ধরিয়ে দিলে তিনটি ঘর ও একটি মোটরসাইকেল পুড়ে যায়।

নিহতের স্ত্রী আয়েশা বেগম জানান, বুধবার রাত সাড়ে ১০টার দিকে একই এলাকার জাকির হোসেন হানিফকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। রাত আনুমানিক ১২টার দিকে হানিফ তাকে ফোন করে চিৎকার করে বলেন, ‘আমাকে বাঁচাও, জাকির হোসেন আমাকে মেরে ফেলবে।’ খবর পেয়ে স্বজনরা জাকিরের বাড়িতে গেলেও গেট বন্ধ থাকায় ভেতরে ঢুকতে পারেননি। পরে ৯৯৯-এ কল দিলে পুলিশ এসে তল্লাশি চালিয়ে জাকিরের বাড়ির কাছেই হানিফের নিথর দেহ খুঁজে পায়।

স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত জাকির হোসেন দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। মাদকসংক্রান্ত কোনো বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কুলিয়ারচর থানার পরিদর্শক (তদন্ত) মো. মোবারক হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় নিহতের স্ত্রী বাদি হয়ে জাকির হোসেনকে প্রধান আসামি করে ৯ জনের বিরুদ্ধে মামলা করেছেন। এ পর্যন্ত পাঁচ জনকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত প্রধানআসামিসহ বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে। 

একাত্তর/এসি
কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে বরযাত্রীর মাইক্রোবাসের গতিরোধ ও ভাঙচুর চালিয়ে এক নববধূকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে প্রেমিক ও তার সঙ্গীদের বিরুদ্ধে। 
কিশোরগঞ্জের কটিয়াদীতে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
কিশোরগঞ্জের ভৈরবে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আল-আমিন সৈকতকে (৩৮) এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে ‘চোখে চোখে’ নজরদারিতে রাখতে জনগনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর