কেনাকাটা করতে গিয়ে ফরাসি দূতের মোবাইল চুরি

আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ০৭:৪৬ পিএম

ভারতের রাজধানীর দিল্লির সুপরিচিত চাঁদনী চক মার্কেট থেকে দেশটিতে ফ্রান্সের রাষ্ট্রদূত থিয়েরি মাথৌয়ের মোবাইল ফোন চুরি হয়ে গেছে। গত ২০ অক্টোবরের এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। পরে তাদের কাছ থেকেই মোবাইল সেটটি উদ্ধার করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, স্ত্রীকে সঙ্গে নিয়ে কিছুদিন আগে তিনি দীপাবলির বাজার করতে বের হয়েছিলেন। ঘুরে ঘুরে দেখছিলেন দিল্লির চাঁদনী চকের বাজার। সে সময়ই তার মোবাইল ফোন হারিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।

মোবাইল ফোন হারিয়ে পুলিশে অভিযোগ করেন ফরাসি রাষ্ট্রদূত। অভিযোগ করার পর ফরাসি দূতাবাস থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। দ্রুত এ বিষয়ে পদক্ষেপের জন্য পুলিশকে নির্দেশও দেয়া হয় দূতাবাস থেকে। তার পরই মোবাইল সেটটি খুঁজতে তৎপর হয় দিল্লি পুলিশ।

রাষ্ট্রদূত তার অভিযোগপত্রে জানিয়েছিলেন, মোবাইল ফোনটি চোরের জামার পকেটেই রাখা ছিলো। চাঁদনী চক মার্কেটের জৈন মন্দিরের সামনে ঘোরার সময় সেখান থেকে তা উধাও হয়ে যায়।

গণমাধ্যমটি জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। বাজার এলাকার সব সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হয়। চারজনকে সেখান থেকেই চিহ্নিত করে তাদের গ্রেপ্তার করা হয়। চার জনেরই বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে। চুরি যাওয়া মোবাইল সেটটিও তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে।

ভারতে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূতের হাতে তার হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি ফিরিয়ে দেওয়ার পর দিল্লি পুলিশ একটি বিবৃতি দিয়ে এ ঘটনার কথা জানিয়েছে।

এআরএস
স্পেনের রাজধানী মাদ্রিদের পশ্চিমাঞ্চলীয় পাহাড়ি ও বনাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ার পর দেখতে দেখতে পার হয়ে গেছে পাঁচটি দিন। শতাব্দীর অন্যতম মারাত্মক এই অগ্নিকাণ্ডে এ পর্যন্ত প্রায় ৩০ হাজার মানুষকে...
দক্ষিণ-পশ্চিম ফ্রান্সে তাণ্ডব চালানো ভয়াবহ দাবানল এখন এতটাই মারমুখী রূপ নিয়েছে যে তা বায়ুমণ্ডলে নিজের আবহাওয়া নিজেই তৈরি করছে! পরিবেশ ও অগ্নিনির্বাপক কর্তৃপক্ষের মতে, তীব্র আগুনের তাপে তৈরি হওয়া...
ইউরোপজুড়ে তাণ্ডব চালানো ভয়াবহ দাবানল পরিস্থিতি ফরাসি ও স্প্যানিশ কর্তৃপক্ষের জন্য চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ফ্রান্সের ঐতিহ্যবাহী বর্দো শহরের দক্ষিণ অঞ্চল থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে পৌঁছে...
ভয়াবহ দাবানলে পুড়ছে ইউরোপের বড় একটি অংশ। তীব্র তাপদাহের সঙ্গে রুক্ষ আবহাওয়া ও বাতাসের গতিবেগ যুক্ত হয়ে ফ্রান্স ও স্পেনের পরিস্থিতি আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে। ফ্রান্সের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের বিখ্যাত...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর