হানিফের বাসের ধাক্কায় মাদ্রাসাছাত্রী শিশুর মৃত্যু

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৭ পিএম

ঠাকুরগাঁওয়ে রাস্তা পার হতে গিয়ে হানিফ এন্টারপ্রাইজের একটি বাসের ধাক্কায় দেহ থেকে মাথা আলাদা হয়ে নিহত হয়েছেন আট বছরের এক শিশু মাদ্রাসাছাত্রী।

বুধবার সকাল সাড়ে আটটায় সদর উপজেলার তেঁতুলতলা চব্বিশ টিউবওয়েল নামক স্থানে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুরাইয়া আক্তার (৮) গাইবান্ধা জেলা সদর উপজেলার নলডাঙ্গী নামাপাড়া গ্রামের মৃত সাইফুল ইসলামের মেয়ে। তার মা হাসনা বেগম দ্বিতীয় বিয়ে করে চাকরির সুবাদে ঢাকায় থাকেন। ছোটবেলা থেকেই শিশুটি ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে তার নানা-নানীর সাথেই বড় হচ্ছিলো।

স্থানীয়রা জানায়, শিশুটি মাদ্রাসা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয়ে রাস্তা পারাপার হচ্ছিলো। এসময় সামনে থেকে হানিফের কোচটি তাকে ধাক্কা দিলে দেহ থেকে তার মাথা আলাদা হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে নিহত শিশুটির মরদেহ উদ্ধার করে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ জানান, খবর পেয়েই ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

 

একাত্তর/জো
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
ঠাকুরগাঁওয়ে প্রায় ১৫ বছর আগে সংঘটিত এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে আদালত। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর