দুই মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত, তিনজন আহত

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ১২:৩১ এএম

মানিকগঞ্জের ঘিওরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও আরও তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার ঘিওর-বানিয়াজুরী আঞ্চলিক সড়কের মাইলাগী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. শাজাহান আলী (৪০) শিবালয় উপজেলার ছোট সাকরাইল গ্রামের লালন মৃধার ছেলে। তিনি ঘিওর উপজেলা সদরে বেসরকারি এনজিও সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশনে কর্মরত ছিলেন। 

শাজাহানের মোটরসাইকেলে থাকা সহকর্মী ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার পূর্ব নোয়াপাড়া গ্রামের সাহেব আলীর ছেলে মনিরুল ইসলাম (৩৮) এবং অপর মোটরসাইকেল আরোহী ঘিওর সদর ইউনিয়নের মাইলাগী গ্রামের ঝনু মিয়ার ছেলে জুলহাস মিয়া (১৯) ও একই গ্রামের মালেক মিয়ার ছেলে ফিরোজ (২২) গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেল পাঁচটার দিকে দুইজন এনজিও কর্মী মোটরসাইকেল নিয়ে ফিল্ডে বের হন। মাইলাগী এলাকায় বিপরীত দিক থেকে দ্রুতগতির একটি মোটরসাইকেল এলে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয় । এতে ঘটনাস্থলেই শাজাহানের মৃত্যু হয়। তার মোটরসাইকেলে থাকা সহকর্মী ও এবং অপর মোটরসাইকেল আরোহীরা গুরুতর আহত হয়েছেন।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, দুর্ঘটনার পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে বলেও জানান তিনি।

 

একাত্তর/জো
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী রংমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে পৌঁছানোর...
জামালপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শাশুড়ি ও পুত্রবধূকে চাপা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুইজন। 
চট্টগ্রাম নগরে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর