গিরগিটির মতো রঙ বদলায় যে গাড়ি!

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ১১:০৪ পিএম

পথে চলতে চলতেই রঙ বদলানো যাবে এই গাড়ির। এ জন্য কারও সাহায্য নেওয়া বা বাড়তি কোনো কষ্ট করতে হবে না। বৈদ্যুতিক গাড়ির ভেতরে থাকা সুইচ চাপলেই রঙ পরিবর্তন হবে। নিজ থেকেই রঙ পরিবর্তন করতে সক্ষম গাড়িটি তৈরি করেছে জার্মান মোটর গাড়ি ও ইঞ্জিন নির্মাতা প্রতিষ্ঠান বিএমডব্লিউ।

আই ভিশন ডি নামের এই গাড়িটি যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত কনজিউমার ইলেকট্রনিক্স শোতে (সিইএস) লঞ্চ করা হয়। নতুন এই ফিউচার কনসেপ্টের নাম বিএমডব্লিউ ই-এক্স।

গিরগিটির মতো রঙ বদলানো এই প্রযুক্তির গাড়ি আনতে অনেকেই চেষ্টা করেছিলো, কেউ সফল হয়নি; বিএমডব্লিউ ভেবেছে অন্যদের থেকে আলাদা করে। তারা এগিয়েছে অ্যামাজনের কিন্ডলে ডিভাইসের মলিকিউল চার্জ পদ্ধতিতে।

কিন্ডলে সাধারণত যে পদ্ধতিতে স্ক্রিনে লেখা তুলে আনে সেটি রঙের প্রযুক্তি- যাকে বলে ই-ইংক। অ্যামাজন ই-ইংক কোম্পানিকে বেশ উৎসাহ দিয়েছিল ডিজিটাল রঙ নিয়ে আসতে। আর ই-ইংক এনিয়ে গবেষণা করে সমাধান নিয়ে আসে। সেটিই বিএমডব্লিউ কে দিল বহুরূপী বডির আইডিয়া।

আই ভিশন ডির শরীরে মোড়ানো আছে ২৪০টি আলাদা আলাদা কালার সেল। যার রঙ পরিবর্তন হয় সম্পূর্ণ আলাদাভাবে। এক নিমেষেই গাড়িটি সাদা থেকে কালো, কালো থেকে রঙিন অথবা রেসিং কারের মতো ডোরাকাটা স্ট্রাইপ যে কোনো প্যাটার্ন ধারণ করতে পারে। সব মিলিয়ে ৩২টি আলাদা আলাদা রঙে রূপ বদলাতে পারে গাড়িটি। নিজেকে সাজাতে পারে ৩২ রঙের সমন্বয়ে অসংখ্য ভিন্ন ভিন্ন কম্বিনেশন ও ডিজাইনেও।

রঙ বদলাতে পারা এই গাড়িটির দাম এক লাখ ৬ হাজার ৫৬ ডলার। মানে ভ্যাট -ট্যাক্স বাদে শুধু গাড়ির দামই ১ কোটি ১৭ লক্ষ টাকার সমান।

রঙ পরিবর্তনের সক্ষমতার পাশাপাশি এতে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টিলেজেন্সসমৃদ্ধ ভারচুয়াল অ্যাসিসট্যান্স। স্বয়ংক্রিয়ভাবে মানুষের কণ্ঠে চালকের সঙ্গে কথাবার্তাও বলতে পারে। দিতে পারে প্রয়োজনীয় নির্দেশনাও। অনেকটা ৮০ এর দশকের জনপ্রিয় টেলিভিশন সিরিজ নাইটরাইডারের গাড়িটির মতো। গাড়িটির নামের শেষে থাকা ডি দিয়ে বোঝানো হয়েছে ডিজিটাল ইমোশনাল এক্সপেরিয়েন্স।

বিএমডব্লিউ’র পক্ষ থেকে বলা হচ্ছে, ২০২৫ সালের দিকে এ গাড়ি রাস্তায় চলবে।

 

একাত্তর/আরএ
বৈদ্যুতিক গাড়ির জনপ্রিয় কিন্তু বিতর্কিত ‘হিডেন ডোর হ্যান্ডেল’ বা লুকানো দরজার হাতল নিষিদ্ধ ঘোষণা করেছে চীন। বিশ্বের প্রথম দেশ হিসেবে চীন এই সাহসী পদক্ষেপ নিলো।
ইলেক্ট্রনিক গাড়ি নির্মাণে শুরু থেকেই ‘মার্কেট লিডার’ টেসলা। ইলন মাস্কের এই প্রতিষ্ঠানটি এতোদিন তৈরি করতো ‘প্রাইভেট কার’ বা ব্যক্তিগত গাড়ি।
দেশে প্রথমবারের মতো ব্যবহার করা ব্যক্তিগত গাড়ির অনলাইন নিলাম হতে যাচ্ছে। স্মার্টফোনের অ্যাপ কিংবা ওয়েবসাইট থেকে ঘরে বসেই এই নিলামে অংশ নিতে পারবেন যে কেউ। উদ্যোক্তারা বলছেন, এই নিলামে মধ্যবিত্তরা...
মানব সভ্যতার অন্যতম সেরা আবিস্কার হলো- চাকা। বৃত্তাকার গোলকটি তৈরি হবার সঙ্গে সঙ্গে এটাও ঠিক হয়ে যায়, গাড়ি আবিস্কারের বিষয়টি। প্রথম গাড়ি থেকে হাল ফ্যাশনের গাড়ি, এই দীর্ঘপথে অনেক চড়াই উৎরাই পার হতে...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর