এখন ঘরে বসেই কেনা যাবে ব্যবহৃত গাড়ি

আপডেট : ০৯ জুন ২০২৪, ০২:২৫ পিএম

দেশে প্রথমবারের মতো ব্যবহার করা ব্যক্তিগত গাড়ির অনলাইন নিলাম হতে যাচ্ছে। স্মার্টফোনের অ্যাপ কিংবা ওয়েবসাইট থেকে ঘরে বসেই এই নিলামে অংশ নিতে পারবেন যে কেউ। উদ্যোক্তারা বলছেন, এই নিলামে মধ্যবিত্তরা সাশ্রয়ী মূল্যে গাড়ির মালিক হতে পারবেন।

জীবন যাপনের কঠিন সমীকরনে মধ্যবিত্ত অনেকে পরিবারের ব্যক্তিগত গাড়ি কেনা হয়না। যারা টাকা জমিয়ে গাড়ি কেনার কথা ভাবছেন, তারও দামের রহস্যভেদ করতে পারেন না। কারন একইগাড়ির দাম, শো-রূম ভেদে হয় আলাদা। সাহস করে গাড়ি কেনার পরও প্রায়ই দেখা যায় নানা রকম যান্ত্রিক ত্রুটি। 

উদ্যোক্তা মোহাম্মদ আশিকুর রহমান।

সমস্যাগুলো নিয়ে কাজ করেছেন উদ্যোক্তা মোহাম্মদ আশিকুর রহমান। বের করেছেন সমাধানও। তৈরি করেছেন গাড়ির ওয়ানস্টপ সার্ভিস প্লাটফর্ম-মেগাডিলস।

মেগা ডিলস লিমিটেডের প্রতিষ্ঠাতা-সিইও মোহাম্মদ আশিকুর রহমান বলেন, ব্যবহৃত গাড়ির যে ব্যাপক চাহিদা, এটা আসলে অনেকে পূরণ করতে পারছে না। আমরা চেষ্টা করছি, বাংলাদেশে যে আমদানিকারকরা ব্যবহৃত গাড়ি বিক্রি করছে বা শোরুম মালিক বলেন, সবাইকে আমাদের প্লাটফর্মে আনার চেষ্টা করছি। একজন গ্রাহক হাজার হাজার গাড়ি থেকে কম দামে তার পছন্দের গাড়িটি কিনতে পারবেন।    

এই প্লাটফর্ম থেকে ১৬টির বেশী ব্র্যান্ডের নতুন গাড়ি যেমন কেনা যাবে, তেমনি পুরাতন গাড়ি কেনা বেচাও করা যাবে। প্রয়োজনে ভাড়া নেয়া যাবে বিলাসবহুল গাড়ি। কম দামে আকর্ষণীয় গাড়ি বিক্রির জন্য থাকছে লাইভ নিলাম। 

মেগা ডিলস লিমিটেডের হেড অফ সেলস অ্যান্ড মার্কেটিং শিশির খান বলেন, এমপ্ন হতে পারে আপনি ঢাকার বাইরে কাজে আছেন, অথবা দেশের বাইরে আছন। কিন্তু আপনি অনলাইনে আমাদের বিডে অংশগ্রহণ করতে পারবেন এবং সেই গাড়িটি পরবর্তীতে সামনাসামনি দেখে পছন্দ করে নিতে পারবেন। 

চলতি মাসেই ব্যক্তিগত গাড়ির লাইভ নিলাম শুরু করার কথা ভাবছে প্রতিষ্ঠানটি। 

আরবিএস
ইলেক্ট্রনিক গাড়ি নির্মাণে শুরু থেকেই ‘মার্কেট লিডার’ টেসলা। ইলন মাস্কের এই প্রতিষ্ঠানটি এতোদিন তৈরি করতো ‘প্রাইভেট কার’ বা ব্যক্তিগত গাড়ি।
মানব সভ্যতার অন্যতম সেরা আবিস্কার হলো- চাকা। বৃত্তাকার গোলকটি তৈরি হবার সঙ্গে সঙ্গে এটাও ঠিক হয়ে যায়, গাড়ি আবিস্কারের বিষয়টি। প্রথম গাড়ি থেকে হাল ফ্যাশনের গাড়ি, এই দীর্ঘপথে অনেক চড়াই উৎরাই পার হতে...
টাটা পাঞ্চের নতুন ভার্সন লঞ্চ হওয়ার অপেক্ষায় গাড়ি-প্রেমীরা। এই চার চাকা খুব শীঘ্রই বাজারে হাজির করতে পারে টাটা মোটরস। গাড়ির দাম শুরু হতে পারে ৬ লাখ রুপি থেকে।
‘শাওমি’ শুনলেই প্রথমে মাথায় আসে হাতের নাগালে দাম, এমন এক স্মার্টফোন যাতে অনেক ফিচার আছে। চীনা এই টেক জায়ান্ট এবার নিয়ে এল চার চাকার গাড়ি। 
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর